খেলা

আর দেখা যাবে না ক্রিস মরিসকে 

ক্রীড়া ডেস্ক: নেলসন ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে যেন হঠাৎ দুর্যোগের ঘনঘটা। গতকাল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়দের বিপক্ষে টসের কিছুক্ষণ আগে কুইন্টন ডি কক দল হতে নিজের নাম সরিয়ে নেন। এই ঘটনা নিয়ে ক্রিকেট মহলে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। ডি কক কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আজ পেসার ক্রিস মরিস জানান, দক্ষিণ আফ্রিকার হয়ে আর খেলবেন না তিনি।

অবসরের ঘোষণা না দিলেও দক্ষিণ আফ্রিকার হয়ে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে না ক্রিস মরিসকে। এক সাক্ষাৎকারে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রোটিয়া এই অলরাউন্ডার। সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের আচরণ নিয়েও মুখ খুলেছেন তিনি।

১৪তম আইপিএল আসরের সবচেয়ে দামি এই ক্রিকেটার বলেন, বোর্ডের কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। ক্রিকেট বোর্ড আমার এবং ফাফ ডু প্লেসিস, ইমরান তাহিরের সঙ্গে যে কাজ করেছে তা তাদের ভাবা উচিত। এই বিষয় নিয়ে আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমার সঙ্গে এক বছরের বেশি সময় ধরে কোনো প্রকার কথা বলা হয়নি। আমি কোনো আলোচনার অংশ নয়, তাই বোর্ডের ভিতর কি হচ্ছে আমার তা জানা নেই।

মরিস এখন ঘরোয়া ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করতে চান। তিনটি ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা এই অলরাউন্ডার বলেন, দক্ষিণ আফ্রিকার হয়ে আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ।

২০১২ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকের পর ৪টি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মরিস। তিন ফরম্যাট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৯১২ রান ও ৯৪টি উইকেট রয়েছে সকল দেশের টি-টোয়েন্টি ক্রিকেট দাপিয়ে বেড়ানো এই ক্রিকেটারের।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা