বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান
খেলা

টি-টোয়েন্টিতে শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপট দেখাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের মোহাম্মদ নবিকে সরিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আবার শীর্ষে উঠে এসেছেন তিনি।

বুধবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাকিবের শীর্ষস্থান পুনরুদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এদিকে, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভার শেষে ৭ উইকেটে ১০০ রান।

নামমাত্র রানে একে একে সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশের সব ব্যাটাররা। এখন ক্রিজে আছেন নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ।

ইঞ্জুরিতে বিশ্বকাপ শেষ সাইফ উদ্দিনের। তার জায়গায় মূল স্কোয়াডে সুযোগ হয়েছে রুবেল হোসেনের। তবে একাদশে জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশে থেকে ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

বাংলাদেশ একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ও নাসুম আহমেদ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা