ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ
খেলা

বাংলাদেশ-ইংল্যান্ড একাদশ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বুধবার (২৭ অক্টোবর) এই সংস্করণে প্রথম ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ বিকেল চারটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে মূলপর্বে দারুণ সুযোগ পেয়ে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৭১ রান করেও বাজে ফিল্ডিংয়ের কারণে হেরে যায় বাংলাদেশ।

এদিকে এমন প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে কেমন একাদশ হবে বাংলাদেশের তা নিয়ে উৎকণ্ঠায় ক্রীড়াপ্রেমীরা।

আজ বাংলাদেশ একাদশে শ্রীলংকার বিপক্ষের ম্যাচে একাদশে অন্ততপক্ষে দুটো পরিবর্তন আসতে পারে। একটি হচ্ছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। যিনি পিঠের ব্যথায় ম্যাচ থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন। তার জায়গায় মূল দলে ঢোকার সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। অন্যদিকে পেসার তাসকিনকে বসিয়ে শরীফুল ইসলামকে নেয়া হতে পারে বলে গুঞ্জন চলছে।

এদিকে শ্রীলংকার ম্যাচে সহজ দুটি ক্যাচ ছেড়ে সমালোচনার বেড়াজালে আটকে আছেন ওপেনার লিটন দাস। তার ব্যাটেও রান আসছে না। তাই ইংল্যান্ডের বিপক্ষে তার একাদশে থাকা নিয়ে শংঙ্কা রয়েছে। তার বদলে একাদশে ফের ফিরতে পারেন সৌম্য সরকার। আসরে এখন পর্যন্ত ২ ফিফটি পাওয়া ওপেনার নাঈম শেখের সঙ্গে এখন কে নামবেন ওপেনিংয়ে তা নিয়ে সংশয় রয়ে গেছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রুবেল হোসেন/শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:

জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা