খেলা

পাকিস্তানের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দ্বিতীয় জয় পেল পাকিস্তান। ভারতের পর নিউজিল্যান্ডকেও হারালো পাকবাহিনী। পেসার হারিস রউফের নৈপুণ্যে ৫ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। রউফ ২২ রানে ৪ উইকেট শিকার করেন। নিউজিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে হারের স্বাদ পেল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৬ অক্টোবর) টস জিতে আগে বোলিং বেছে নেয় পাকিস্তান। ব্যাট হাতে সাচ্ছেন্দেই রান তুলছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল। ৫ ওভারে ৩৬ রান তুলেন তারা। তবে ষষ্ঠ ওভারে এই জুটি ভেঙ্গে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ২০ বলে ১৭ রান করা গাপটিলকে শিকার করেন রউফ।

এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। মিচেল ২০ বলে ২৭ ও জেমস নিশাম ১ রান করে ফিরেন। ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।

তবে চতুর্থ উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে ২৩ বলে ৩৪ এবং পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে নিয়ে ২৫ বলে ২৬ রান যোগ করেন ডেভন কনওয়ে। ১৭ ওভারে ৫ উইকেটে ১১৬ রান পায় নিউজিল্যান্ড।

কিন্তু শেষ ৩ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৮ রান যোগ করতে পারে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। কনওয়ে ২৪ বলে ২৭ রান করেন কনওয়ে। এছাড়া ফিলিপস ১৩ ও টিম সেইফার্ট ৮ রান করেন। পাকিস্তানের রউফ ২২ রানে ৪ উইকেট নেন।

জবাবে দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৯ রান করে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির বলে আউট হন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ছিলো সাউদিও শততম উইকেট।

এরপর ২৩ বলে ১৯ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজকে নিয়ে বড় জুটির পথে ছিলেন রিজওয়ান। তবে ১১তম ওভারে হাফিজকে তুলে নিয়ে নিউজিল্যান্ডকে খেলায় ফেরানোর পথ দেখান স্পিনার মিচেল স্যান্টনার। ৬ বলে ১১ রান করেন হাফিজ।

ইনিংসের ১২তম ওভারে রিজওয়ানকে শিকার করেন আরেক স্পিনার ইশ সোধি। ৩৪ বলে ৩৩ রান করেন রিজওয়ান। আর দলীয় ৮৭ রানে ইমাদ ওয়াসিমকে বিদায় দিয়ে দারুনভাবে দলকে ম্যাচে ফেরান পেসার ট্রেন্ট বোল্ট। ইমাদ ১১ রান করেন।

জয়ের জন্য শেষ ৩০ বলে ৪৪ রানের প্রয়োজন পড়ে পাকিস্তানের। হাতে ছিলো ৫ উইকেট। ব্যাট হাতে নেমেই ঝড় তুলেন আসিফ আলি। ১২ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলে পাকিস্তানের জয় নিশ্চিত করেন তিনি। তার সাথে ২০ বলে ২টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ২৭ রান তুলে দলের জয়ে অবদান রাখেন শোয়েব মালিকও। আসিফের ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা ছিলো। নিউজিল্যান্ডের সোধি ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন রউফ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা