খেলা

টস জিতে ব্যাটিংয়ে যুবারা

ক্রীড়া প্রতিবেদক: আগেই খুইয়েছে সিরিজ। এখন বাকি আনুষ্ঠানিকতা। সেটি সারতেই খেলতে হচ্ছে দুটি ম্যাচ। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে শনিবার (২৩ অক্টোবর) শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

প্রথম দুই ম্যাচে হারের পর ২০ অক্টোবর টাইগার যুবারা লঙ্কানদের বিপক্ষে হারে ৩ উইকেটের ব্যবধানে। ১৮৪ রানে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেলে ২০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

ডাম্বুলায় সিরিজ হার ঠেকাতে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৮৪ রানের পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। ১২২ রানেই প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নেয় টাইগার যুবারা।

তবে শেভন ড্যানিয়েল ও ওয়ানুজা শাহানের জুটি ভাঙতে পারেননি কোন বোলার। অষ্টম উইকেটে অবিচ্ছেদ্য ৬৬ রানে জুটি গড়েন দু‌'জন মিলে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে জয়ের বন্দরে ভেড়ান এই দুই ব্যাটার। শেভন ড্যানিয়েল অপরাজিত থাকেন ৮৫ রানে।

এছাড়া ওয়ানুজা শাহানের ব্যাট থেকে আসে ৩৮ রান। আর তাতেই ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয় লঙ্কানদের।

এর আগে ব্যাটিংয়ে নেমে নিজেদের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। দলীয় ৫ রানেই মফিজুল ইসলাম ও তাজিবুল ইসলামের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দু‌‌'জনই ফেরেন শূন্য হাতে। ওপেনার ইফতেখার হোসেন ২৫ রান করে বিদায় নিলে আব্দুল্লাহ আল মামুনও রানের খাতা খুলতে পারেননি। লঙ্কান যুবাদের বোলিং তোপে দিশেহারা বাংলাদেশ। আইচ মোল্লা আউট হন ২৩ রানে।

শেষদিকে ফিফটি করা আশিকুর জামানের অপরাজিত ৫৪ রানের সঙ্গে আহসান হাবিবের ৩৩ ও নাঈমুর রহমানের ২৭ রানের সুবাদে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে ১৮৪ রানের পুঁজি পায় বাংলাদেশ দল। শ্রীলঙ্কার হয়ে ভিনুজা ও রাভিন নেন ৩টি করে উইকেট

বাংলাদেশ একাদশ: মাহফিজুল ইসলাম, ইফতিখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মেহরব, আরিফুল ইসলাম, তাহজিবুল ইসলাম, নাইমুর রহমান, আহসান হাবিব, মহিউদ্দিন তারেক ও মাশফিকি হাসান।

শ্রীলঙ্কা একাদশ: দুনিত, পাওয়ান পাথিরাজা, রাভীন সিলভা, হারিন্দু জয়াসাকেরা, রাইয়ান ফার্নান্দো, লাহিরু, দানাল হামানান্দা, সাহান, ভিনুজা রানপুল ও সাসাঙ্কা নিরমল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিস্তার চরাঞ্চলে ভোর নামছে কুয়াশার চাদরে

শরতের শেষভাগেই গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুভূত হচ্ছে...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা