ফাইল ছবি
খেলা

দুই দেশের পুরনো কথা

ক্রীড়া প্রতিবেদক: আজ ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাটে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। খেলাটি শুরু হবে রাত ৮টায়। তার আগে জেনে নেয়া যাক দুই দেশের পুরনো কথা। বাংলাদেশ ও স্কটল্যান্ডের প্রতিদ্বন্দ্বীতা নতুন নয় বরং দীর্ঘ ২৪ বছরের পুরনো। ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফির সেমিফাইনালে এই স্কটল্যান্ডকেই ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

ওই ম্যাচে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৩ রান। খালেদ মাসুদ পাইলট করেন ৭০ রান। জবাবে ১৭১ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। মোহাম্মদ রফিক নেন ৪ উইকেট। এরপর ফাইনালে কেনিয়াকে ২ উইকেটে হারিয়ে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এই স্কটল্যান্ডের বিপক্ষেই বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পায় বাংলাদেশ। ১৯৯৯ বিশ্বকাপে এডিনবরায় অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে বাংলাদেশ হারায় ২২ রানে। প্রথমে ব্যাট করে ৯ উকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৮৫ রান। বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সেদিন করেছিলেন অপরাজিত ৬৮ রান।

জবাবে স্কটল্যান্ড অলআউট হয়ে যায় ১৬৩ রানে। হাসিবুল হোসেন শান্ত, মঞ্জুরুল ইসলাম এবং খালেদ মাহমুদ সুজন নেন ২টি করে উইকেট। মিনহাজুল আবেদিন নান্নু নির্বাচিত হন ম্যাচ সেরা। এরপর বাংলাদেশ পাকিস্তানকেও হারিয়েছিলো ৬২ রানের ব্যবধানে।

ওয়ানডেতে স্কটল্যান্ডের বিপক্ষে মোট চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই জয় পেয়েছে টাইগাররা। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বেও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল স্কটিশদের। সেবার বাংলাদেশের বিপক্ষে বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলো স্কটল্যান্ড।

প্রথমে ব্যাট করে তারা সংগ্রহ করেছিলো ৩১৮ রান। বর্তমান অধিনায়ক কাইল কোয়েৎজার করেন ১৫৬ রান। জবাবে তামিম ইকবালের ৯৫ রানের ওপর ভর করে ১১ বল হাতে রেখেই জয় পেয়ে যায় ৬ উইকেটের ব্যবধানে। ওই ম্যাচে যদিও সেরা নির্বাচিত হন স্কটল্যান্ডের কাইল কোয়েৎজার।

তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে স্কটল্যান্ড। কারণ, এই ফরম্যাটে একবার মাত্র ইংল্যান্ডের প্রতিবেশি এই দেশটির মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। সেই ম্যাচটিতে শোচনীয় পরাজয় ঘটেছে বাংলাদেশের।

২০১২ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিলো ৩৪ রানে। স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে সংগ্রহ করে ১৬২ রান। রিচি বেরিংটন করেন ১০০ রান। জবাবে বাংলাদেশ ১৮ ওভারে অলআউট হয়ে যায় ১১৮ রানে।

২০১২ সালের পর দ্বিতীয়বারেরমত এবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং স্কটল্যান্ড।

আজকের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আইসিসি র‌্যাংকিংয়ে বাংলাদেশ রয়েছে ৬ষ্ঠ স্থানে। স্কটল্যান্ড রয়েছে ১৫তম স্থানে। র‌্যাংকিংয়ে ব্যবধান অনেক হলেও স্কটল্যান্ড কোচ শেন বার্গার বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছে, তারা ছেড়ে কথা বলবে না। সরাসরি বলে দিয়েছেন, বাংলাদেশকে আমরা বড় করে দেখছি না।

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। প্রথমে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে, এরপর আয়ারল্যান্ডের কাছে হেরেছে ৩৩ রানে। অন্যদিকে নেদারল্যান্ডসের ৩২ রানে এবং পরের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ১৯ রানে প্রস্তুতি ম্যাচ জিতে নেয় স্কটল্যান্ড।

ওমানের রজধানী মাসকাটের ‘ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে’ বাংলাদেশ সময় রাত ৮টায় এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ভুলে ৯.৯ মাত্রার ভূমিকম্প সতর্কতা, অতঃপর...

ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা