পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো
খেলা

রোনালদোর উড়ন্ত হ্যাটট্রিকে দুরন্ত পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের দশম হ্যাটট্রিক করলেন রোনালদো। ফলে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে তার দল পর্তুগাল। পেশাদার ক্যারিয়ারে এটি রোনালদোর ৫৮তম হ্যাটট্রিক।

পর্তুগালের স্তাদিও আলগ্রেভে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লুক্সেমবার্গকে উড়িয়ে দিয়েছে পর্তুগিজরা।

ম্যাচের মাত্র আট মিনিটের মাথায় পেনাল্টি থেকে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ম্যানচেস্টার ইউনাইট তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বার্নার্দো সিলভাকে ডি বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি পায় পর্তুগাল।

এর দুই মিনিট পর ডি-বক্সের মধ্যে রোনালদোকে ফাউল করেন লুক্সেমবার্গ গোলরক্ষক। আবার পেনাল্টি পায় পর্তুগাল। আবারও বল জালে জড়ান রোনালদো। কিন্তু সেই শটের সময় আগে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন পেপে। তাই আবার ফিরতি শটে সহজেই দ্বিতীয় গোলটি করেন সিআরসেভেন।

ম্যাচের ঠিক ১৭ মিনিটের সময় বার্নার্দো সিলভার থ্রু বল দারুণ জায়গায় পেয়ে নিচু শটে জাল কাঁপান তারকা মিডফিল্ডার। প্রথমার্ধে আর হয়নি কোনো গোল, ফলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।

দ্বিতীয়ার্ধে ফিরে হালিপূরণের দায়িত্বটা নেন পালিনহা। ম্যাচের ৬৮ মিনিটের সময় ব্রুনো ফার্নান্দেসের নেয়া কর্নার থেকে আসা বলে সরাসরি হেডে গোল ৪-০ পূর্ণ করেন স্পোর্টিং সিপির মিডফিল্ডার পালিনহা।

তখনো বাকি ছিলো রোনালদোর হ্যাটট্রিক চমক। ভক্ত-সমর্থকদের হতাশ করেননি তিনি। ম্যাচের ৮৭ মিনিটের সময় ব্রুনো ফার্নান্দেসের ক্রসে লাফিয়ে ওঠা হেডে ম্যাচে নিজের তৃতীয় গোলটি করেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। যার সুবাদে পূরণ হয় তার হ্যাটট্রিক।

ফলে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে পর্তুগাল। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সার্বিয়া।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা