খেলা

বাবা হতে চলেছেন হার্দিক

স্পোর্টস ডেস্ক:

মহামারি করোনার বাজে অবস্থার মধ্যেও আসলো একটি সুসংবাদ। আর এই সুসংবাদটি দর্শকদের দিলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী নাতাশা স্টানকোভিচের ‘বেবি বাম্পে’র ছবি শেয়ার করে হার্দিক জানালেন শীঘ্রই তিনি বাবা হতে চলেছেন।

এখানেই শেষ নয়, একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হার্দিক শেয়ার করলেন নাতাশার সঙ্গে তার ছিমছাম বিয়ের ছবিও! লকডাউনের মাঝেই যে তিনি ছক্কা হাঁকিয়েছেন তা ফ্যানদের নিজেই জানালেন হার্দিক৷

নাতাশার বেবি বাম্পের ছবি শেয়ার করে হার্দিক লিখলেন, ‘নাতাশা ও আমার এই প্রেমের সফরটা খুবই আনন্দময় ও সুখের৷ আর এবার তো এই সফরটা আরও রঙিন হতে চলেছে ৷ আমাদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য৷ আমি আর নাতাশা দু’জনেই খুব উত্তেজিত নতুন জীবনে পা রাখার জন্য৷ আপনাদের সবার আর্শীবাদ চাই।’

চলতি বছরের ১ জানুয়ারি সার্বিয়ান মডেল নাতাশার সঙ্গে বাগদান করেন হার্দিক৷ বছর শুরুতেই দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে নাতাশার সামনে হাঁটু গেড়ে বসে, প্রেমিকের মতো নাতাশার হাতে আংটি পরিয়ে দেন পাণ্ডে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছিল৷ আর ঠিক ৫ মাস পরে বাবা হওয়ার সু-খবরটাও ফ্যানদের দিয়ে ফেললেন হার্দিক নিজেই !

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা