লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

হাঁটুর ইনজুরিতে মেসি

স্পোর্টস ডেস্ক: হাঁটুর চোটে পিএসজির পরের ম্যাচ থেকে ছিটকে গেলেন লিওনেল মেসি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সে নিজের প্রথম ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন মেসি। আর একারণেই পিএসজির পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ঘরের মাঠে গত রোববার অলিম্পিক লিওনের বিপক্ষে ম্যাচের ৭৫তম মিনিটে লিওনেল মেসিকে তুলে নেন মাউরিসিও পচেত্তিনো। আর সে ম্যাচে মেসিকে বদলি করে বেশ রোষানলে পড়েছিলেন পচেত্তিনো।

ম্যাচ পরবর্তী সংবাদসম্মেলনে পচেত্তিনো জানিয়েছিলেন, মেসির ভালোর জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

এরপর মঙ্গলবার এক বিবৃতিতে প্যারিস সেইন্ট জার্মেইর পক্ষ থেকে জানায়, এমআরআই স্ক্যানে মেসির হাঁটুতে চোটের আভাস মিলেছে। ৪৮ ঘণ্টা পরে আরেকটি স্ক্যানের কথা জানিয়েছে লিগ ওয়ানের ক্লাবটি।

লিওনের বিপক্ষে ২-১ গোলে পিএসজির জেতা ম্যাচে বাঁ হাঁটু নিয়ে মেসিকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। তবে আঙুলের ইশারায় তিনি খেলা চালিয়ে যেতে চাওয়ার কথা বলেন।

মেসি খেলা চালিয়ে যেতে চাইলেও পচেত্তিনো তাকে মাঠ থেকে তুলে নেন। এতে বেশ নাখোশ হয়েছিলেন মেসি। মাঠ ছাড়ার সময় তার ভঙ্গিতে বেশ হতাশই মনে হয়েছিল। কিন্তু পিএসজি কোচ অবশ্য দাবি করেন, এই সিদ্ধান্ত নিয়ে মেসির তেমন কোনো সমস্যা নেই।

বুধবার মেস-এর বিপক্ষে মাঠে মেসিকে দেখা যাবে না। এরপর রোববার মোপিলিয়ের বিপক্ষে খেলবে পিএসজি আর আগামী ২৯ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াইয়ে নামবে প্যারিসের ক্লাবটি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা