খেলা

১২৯ রানের টার্গেট বাংলাদেশের 

নিজস্ব প্রতবেদক: বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-২০তে টস জিতে মাঠে খেলতে নেমেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করে বাংলাদেশ এর পর দ্বিতীয় ম্যাচেও এসেছে সাফল্য। আজকের ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করতে মুখিয়ে আছে টাইগাররা ।

নির্ধারিত ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১২৮ রান। অতএব ১২৯ রান করলেই কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফিন অ্যালান।

ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন করোনা সংক্রমণ কাটিয়ে খেলায় ফেরা নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালান। সিরিজের প্রথম দুই ম্যাচে তিনি খেলতে পারেননি। তার বিদায়ে ২.১ ওভারে ১৬ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলীয় ৬.৪ ওভারে সাইফউদ্দিনের শিকার হন উইলি ইয়াং। ওই ওভারের শেষ বলে কলিন ডি গ্রান্ডহোমকেও ফেরান সাইফউদ্দিন।

এরপর মাহমুদউল্লাহ রিয়াদের বলে বোল্ড হয়ে ফেরেন নিউজিল্যান্ডের অন্য ওপেনার রাচিন রবীন্দ্র। সাজঘরে ফেরার আগে ২০ বলে ২০ রান করেন তিনি।

রিয়াদের পর কিউই শিবিরে আঘাত হানেন স্পিনার মাহেদী হাসান। তার বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ১০.৫ ওভারে দলীয় ৬২ রানে ফেরেন কিউই এ অধিনায়ক।

এরপর টম বান্ডেলকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৫ বলে ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলাস। তাদের এই জুটিতেই ১২৮/৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। ২৯ বলে ৩৬ রান করেন নিকোলাস। আর ৩০ বলে ৩০ রান করেন টম বান্ডেল।

সান নিউজ/এনএএম/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা