খেলা

আজ জিতলেই সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। এর পর দ্বিতীয় ম্যাচেও এসেছে সাফল্য। সে ছন্দ ধরে রেখে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। এক ডজন টি-২০ জয়ের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের শততম ম্যাচটি জয়ে রাঙাতে উদগ্রীব পুরো দল।

এই সিরিজের আগে টি-২০’র ১০ ম্যাচে কোনো জয় ছিল না বাংলাদেশের। সেখানে সিরিজের প্রথম ম্যাচে ৬০ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ৪ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা। এতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০-তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ রোববার (৫ সেপ্টেম্বর) সিরিজ জয়ের মিশনে নামবে টাইগার বাহিনী। মিরপুর শেরেবাংলায় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

সামনেই টি-২০ বিশ্বকাপ। এর আগে নিজেদের যতটা পারে ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ। বড় স্কোর না হোক, জয়ের অভ্যাস তৈরি হচ্ছে। বিশ্বমঞ্চে মাঠে নামার আগে তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে এখান থেকে সর্বোচ্চটা নিতে চায় স্বাগতিকরা। তবে সবার আগে নিশ্চিত করতে চায় এই সিরিজ।

সান নিউজ/এমএইচ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা