ছবি: সংগৃহীত
বিনোদন

আসছে ফারিন খানের ‘প্রথম প্রেমের গল্প’

বিনোদন ডেস্ক

চলচ্চিত্রের আঙিনা পেরিয়ে নাটকে নিয়মিত অভিনয় করে পরিচিতি লাভ করা অভিনেত্রী ফারিন খান এবারই প্রথম ইউটিউবভিত্তিক কোনো ধারাবাহিক নাটকে কাজ করেছেন। তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ নামের এই ধারাবাহিকে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে পর্দায় এসেছেন।

তার সাথে এই প্রজেক্টে সহশিল্পী হিসেবে আরও যুক্ত রয়েছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, জাহিদ হোসেন শোভন এবং ফারজানা চুমকিসহ বেশ কয়েকজন জনপ্রিয় মুখ।

সিরিজটির উদ্বোধনী পর্বের প্রথম দৃশ্যেই এক রহস্যময় হাসির মাধ্যমে দারুণ চমক উপহার দিয়েছেন ফারিন। তবে নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী পর্বগুলো এগোনার সাথে সাথে তার চরিত্রের গভীরতা ও বিভিন্ন নতুন রূপ দর্শকের সামনে উন্মোচিত হবে।

নিজের এই নতুন অভিজ্ঞতা প্রসঙ্গে ফারিন খান জানান, ক্যারিয়ারে ইউটিউবের কোনো ধারাবাহিকে এই প্রথম অভিনয় করলেন তিনি। চিত্রনাট্য অনুযায়ী চরিত্রের গুরত্ব এবং নিজের ভালোলাগার জায়গা থেকেই মূলত এই প্রজেক্টে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ইতিমধ্যেই নাটকটির প্রায় ১০ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে এবং আগামী মাস থেকে এর পরবর্তী ধাপের কাজ শুরু হবে। প্রথম পর্বেই দর্শকের তরফ থেকে যে অভূতপূর্ব সাড়া মিলেছে, তাতে বর্তমান সময়ের ভিউয়ের মাপকাঠিতে ধারাবাহিকটি দারুণ সাফল্য পাবে বলে আশাবাদী এই অভিনেত্রী।

একই সাথে নাটকটির পুরো টিম, সহশিল্পী নিলয় আলমগীর এবং পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা