ছবি: সংগৃহীত
বিনোদন

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

বিনোদন ডেস্ক

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তবে সংসার ও সন্তানদের দায়িত্ব সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও পিছপা হন না অভিনেতা কাঞ্চন মল্লিক। সম্প্রতি স্বামীর সঙ্গে ডিনার ডেটের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছেন শ্রীময়ী।

সন্তানদের বাড়িতে রেখে মাঝেমধ্যেই নিজেদের মতো করে সময় কাটান এই দম্পতি। সম্প্রতি একসঙ্গে ডিনার ডেটে গিয়ে কিছুটা নিরিবিলি সময় কাটান কাঞ্চন ও শ্রীময়ী। সেই মুহূর্তগুলোই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে সমাজমাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেন অভিনেত্রী।

ছবির একটিতে কাঞ্চনকে চুম্বন করতে দেখা যায় শ্রীময়ীকে। অন্য একটি ছবিতে স্ত্রীর হাত ধরে রয়েছেন অভিনেতা। পাশাপাশি ডিনারে খাওয়া বিভিন্ন খাবারের ছবিও শেয়ার করেছেন তিনি। ব্যস্ত জীবনের মধ্যেও একে অপরের জন্য সময় বের করে নেওয়ার মুহূর্তগুলো ছবিতে তুলে ধরেছেন এই দম্পতি।

ছবিগুলোর সঙ্গে শ্রীময়ী ক্যাপশনে লেখেন, ‘আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য জড়িয়ে গিয়েছে।’

তবে তাদের এই ভালোবাসার মুহূর্ত সবার কাছে সমানভাবে প্রশংসা পায়নি। কেউ দম্পতির সম্পর্কের প্রশংসা করলেও অনেকে কাঞ্চন ও শ্রীময়ীকে নিয়ে কটাক্ষ করেছেন। বিশেষ করে দুজনের বয়সের পার্থক্যকে কেন্দ্র করে এসেছে নানা বিদ্রূপাত্মক মন্তব্য।

এক নেটিজেন তাদের ‘দাদু আর নাতনী’ বলে কটাক্ষ করেছেন। অন্য একজন লিখেছেন, ‘কাকেরও শখ হয় মাঝে মাঝে ময়ূর হতে।’ আবার আরেকজন মন্তব্য করেছেন, ‘কাঞ্চন দাদু তোমার শেষ, শ্রীময়ী দিদি সবে শুরু।’ এমন নানা মন্তব্যে সরগরম হয়ে উঠেছে তাদের পোস্টের কমেন্ট বক্স।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন কাঞ্চন মল্লিক। বাংলা সিনেমার একাধিক নতুন প্রজেক্টে দেখা যাবে তাকে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ এবং দেব-শুভশ্রীর আগামী সিনেমা ‘দেশু ৭’-এ অভিনয় করছেন তিনি। সম্প্রতি ‘দেশু ৭’-এর ট্রেলার প্রকাশের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন এই অভিনেতা।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা