বিনোদন

বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার, চমকে সেলিনা জেটলি

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে ১৫ বছরের দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতার কারণে কঠিন সময় পার করছেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, ১৫তম বিবাহবার্ষিকীতে বিশেষ উপহার দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে হাতে তুলে দেওয়া হয়েছিল বিবাহবিচ্ছেদের নোটিস।

২০১০ সালে পিটার হাগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সেলিনা। তবে দীর্ঘদিনের সেই সম্পর্কের ইতি টানার প্রক্রিয়া তার জন্য বেদনাদায়ক হয়ে উঠেছে। সেলিনার দাবি, ২০২৫ সালের সেপ্টেম্বরের শুরুতে বিবাহবার্ষিকী উপলক্ষে চমক দেওয়ার কথা বলে তাকে পোস্ট অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে তিনি জানতে পারেন, বিশেষ কোনো উপহার নয়, বরং তার জন্য অপেক্ষা করছিল বিচ্ছেদের আইনি নোটিস।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অস্ট্রিয়ায় থাকা তার জন্য কঠিন হয়ে পড়ে। পরে স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় প্রয়োজনীয় কাগজপত্র ও মায়ের স্মৃতিবিজড়িত কয়েকটি শাড়ি নিয়ে গত বছরের ১২ অক্টোবর মুম্বাইয়ে ফিরে আসেন তিনি।

সেলিনার ব্যক্তিগত জীবনেও রয়েছে গভীর শোকের অধ্যায়। ২০১২ সালে যমজ পুত্রসন্তানের জন্ম দেন তিনি। এরপর ২০১৭ সালে আবারও যমজ সন্তানের মা হন অভিনেত্রী। তবে জন্মগত হৃদরোগের কারণে জন্মের পরই মারা যায় তার এক সন্তান শামশের।

বর্তমানে সেলিনার তিন ছেলে উইনস্টন, ভিরাজ ও আর্থার অস্ট্রিয়ায় তাদের বাবার সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তার অভিযোগ, বিয়ের আগে নিজের মালিকানায় থাকা সম্পত্তির অধিকার নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার পর থেকেই সন্তানদের সঙ্গে তার যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি আইনি প্রয়োজনে অস্ট্রিয়ায় গিয়েও সন্তানদের সঙ্গে দেখা করতে পারেননি বলে দাবি তার।

সন্তানদের কাছে ফিরে যেতে গত এক বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন সেলিনা। পাশাপাশি মামলা পরিচালনার ব্যয় বহন করতেও সমস্যার মুখে পড়ছেন বলে জানিয়েছেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, স্বামীর আইনজীবীরা তাকে মামলা চালানোর সামর্থ্য না থাকলে অস্ট্রিয়ায় গিয়ে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছিলেন।

এ ছাড়া সেলিনার দাবি, তার ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়েছে। ভারতে তার নিজস্ব সম্পত্তি, যা বিয়ের আগেই তার মালিকানায় ছিল, তা জোরপূর্বক বিক্রির চেষ্টাও চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

বর্তমানে গার্হস্থ্য নির্যাতন-সংক্রান্ত আইনসহ মুম্বাই ও অস্ট্রিয়ার আদালতে একাধিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। দাম্পত্য জীবনের বিচ্ছেদ, সন্তানদের সঙ্গে দূরত্ব এবং সম্পত্তি নিয়ে বিরোধ—সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করছেন সেলিনা জেটলি।

তবে এসব অভিযোগের বিষয়ে পিটার হাগ কিংবা তার আইনজীবীদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে অভিযান চা...

নোয়াখালীতে হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরি...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা