খেলা

তৃতীয় সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: টি-টুয়েন্টিতে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে টাইগাররা হারিয়েছে ৪ রানে। রোববার (৪ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি। আরেকটি সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ।

শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কিউইদের হয়ে একাই লড়েছেন টম ল্যাথাম। শেষ বলে ছক্কার সমীকরণ অবশ্য মেলাতে পারেননি অতিথি অধিনায়ক। মোস্তাফিজুর রহমানের ডেলিভারি থেকে নিতে পারেন ১ রান।

কিউই বাঁহাতির ৪৯ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংসটি বিফলে যায়। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে উইল ইয়াংয়ের ব্যাটে। মেহেদী হাসান ও সাকিব আল হাসান নেন ২টি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।

সাননিউজ/এমএইচ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা