খেলা
সতীর্থের খুনসুটি

ন্যাড়াই হয়ে গেলেন রামোস-এমবাপেরা!

স্পোর্টস ডেস্ক: সতীর্থদেরকে ভিন্ন রূপে দেখতে চেয়েছিলেন পিএসজি ফুটবলার তিলো কেহরার। রোনালদো নাজারিও টেকো ছিলেন, জিনেদিন জিদানও তাই। ফুটবল ইতিহাসের পাতায় স্মরণীয়-বরণীয় টেকোদের সংখ্যাটা নেহায়েত কম নয়। সেই ভেবেই হয়তো, তার মাথায় চেপে বসলো শয়তানি। ন্যাড়াই করে দিলেন সতীর্থদের!

কেহরারের এই শয়তানির তালিকায় আছেন, রিয়াল মাদ্রিদ থেকে সদ্যই পিএসজিতে যোগ দেওয়া সার্জিও রামোস থেকে শুরু করে দলবদল বাজারের হটকেক কিলিয়ান এমবাপেরা পর্যন্ত! ছিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার আন্দার হেরেরা, আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, আর ইউরোর সেরা গোলরক্ষক বনে যাওয়া জিয়ানলুইজি ডনারুমারাও।

সবে অনুশীলন শেষ হয়েছে। সাজঘরে গিয়ে তল্পিতল্পা গোটানোয় ব্যস্ত পিএসজি ফুটবলাররা। তখনই সতীর্থের খুনসুটির শিকার হন তারা।

তবে ভয়ের কিছু নেই, প্রিয় তারকাদের দীর্ঘদিন এই রূপে দেখতে হবে না আপনাকে। সবাই আছেন বহাল তবিয়তেই। কীভাবে? কেহরার যে সতীর্থদের এই ন্যাড়া করার প্রক্রিয়াটা সেরেছিলেন ক্যামেরার ফিল্টার দিয়ে!

সেই ফিল্টারে যে কাউকে টেকো বানিয়ে দিতে পারেন আপনি, যেভাবে কেহরার করেছিলেন রামোসদের। সেই ছবি আর ভিডিওই তিনি প্রকাশ করেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে।

ভাগ্যিস লিওনেল মেসি বা নেইমাররা ড্রেসিং রুমে ছিলেন না তখন। নাহয় তাদেরও যে টেকো করে দিতে পারতেন কেহরার!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা