খেলা

বাংলাদেশে এসেছেন দুই কিউই ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল সেটাও আগামী ২৪ আগস্ট। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে তারা আসবেন।

তার আগে শুক্রবার (২০ আগস্ট) দেশটির দুই ক্রিকেটার ঢাকায় এসে পৌঁছেছেন। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে সরাসরি বাংলাদেশে এসেছেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম।

২০ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে এই দুই ক্রিকেটারকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমান বন্দর থেকে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় পা রেখেই সরাসরি হোটেলে চলে যান এই দুই কিউই ক্রিকেটার। সেখানে কোয়ারেন্টাইন করবেন তারা।

এর আগে গত মঙ্গলবার নিউজিল্যান্ড থেকে দুজনের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। একজন সিকিউরিটি অফিসার, আরেকজন কোভিড-১৯ প্রটোকল ম্যানেজার। এখানে ৩ দিনের কোয়ারেন্টাইন শেষে প্রতিনিধি দল যাবতীয় সুযোগসুবিধা পর্যবেক্ষণ করবে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসবে ২৪ অক্টোবর। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে বিকেল ৪টায়। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

এজন্য আগেভাগে এখানে এসে জৈব সুরক্ষা বলয়, হোটেল, হোটেল থেকে মাঠে যাতায়াত প্রক্রিয়া, হাসপাতাল, অনুশীলনের সুযোগসুবিধা পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা