খেলা
অস্ত্র হাতে

আফগান ক্রিকেট বোর্ডে সশস্ত্র বাহিনী!

স্পোর্টস ডেস্ক: সশস্ত্র বাহিনীর ক্ষমতা দখলের পর আফগান ক্রিকেট বোর্ডে আশার বাণী শোনা যাচ্ছিলো। বোর্ডের প্রধান কার্যনির্বাহী হামিদ শিনওয়ারিই তো বলেছিলেন, সশস্ত্র বাহিনী ক্রিকেট ভালোবাসে, এতে কোনো ক্ষতিই হবে না।

তবে দিন চারেকের মধ্যে পরিস্থিতিতে এলো নেতিবাচক পরিবর্তন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) কাবুলে বোর্ডের সদর দপ্তরে ঢুকে পড়েছে দখলদার বাহিনী। সেই ছবি রীতিমতো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

সেই ছবিতে দেখা যাচ্ছে, সেই বাহিনীর সঙ্গে দেশটির সাবেক ক্রিকেটার আবদুল্লাহ মাজারিও আছেন। আরো দেখা মিলেছে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সদর দপ্তরের কনফারেন্স হলের দখল নিয়েছে সশস্ত্র বাহিনী সদস্যরা। এর আগ পর্যন্ত কেবল দেশের রাজপথে অস্ত্র হাতে টহল দিচ্ছিল সশস্ত্র বাহিনী। এবার তার প্রভাব এলো দেশটির আফগান ক্রিকেট সংস্থাতেও।

এর আগ পর্যন্ত অবশ্য পরিস্থিতি ‘স্বাভাবিক’ই ছিল। বোর্ডের প্রধান কর্তার কাছ থেকে আশ্বাস মিলছিলো। কাবুল দখল হয়ে যাওয়ার মধ্যেই বোর্ড ব্যাটিং কোচ হিসেবে আভিস্কা গুনাবর্ধনেকে নিয়োগ দেয়।

তবে এর পরই ঘটনায় এলো নতুন মোড়। আফগানিস্তানের ক্রিকেট বোর্ডে সশস্ত্র বাহিনী ঢুকে পড়ায় সে দেশের ক্রিকেট নিয়ে আবারো তৈরি হলো অনিশ্চয়তা।

আইপিএল এগিয়ে আসছে। সেই আইপিএলে নিজ নিজ দলে বেশ গুরুত্বপূর্ণ খেলোয়াড় রশিদ খান, মোহাম্মদ নবীরা। বিশ্বকাপেরও তো খুব বেশি দিন বাকি নেই। সেই বিশ্বকাপে এবার আফগানদের খেলা হবে কিনা, এর আগে রশিদদের আইপিএল-ভাগ্যে কী ঘটবে, চলমান ঘটনাপ্রবাহের ফলে অনিশ্চয়তা সৃষ্টি হলো সে নিয়েও।

এরপর ক্রিকেটাররাও অনুশীলনে যান, ফলে ধারণা করা হচ্ছিল চলমান পরিস্থিতির প্রভাব পড়বে না ক্রিকেটে। এ বিষয়ে উদ্বিগ্ন আইসিসিও বোর্ডের সঙ্গে রাখছিল নিয়মিত যোগাযোগ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা