খেলা

টাইগারদের ব্যাটিং কোচ প্রিন্স

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স। তিনি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবেন। ক্রিকইনফোর খবর।

ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, প্রিন্সের সঙ্গে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে।

প্রিন্স বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে টাইগারদের ব্যাটিং পরামর্শক নিয়োগ পেয়েছিলেন। শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। জিম্বাবুয়ের সফরে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটিং নৈপুন্যে সন্তুস্ট বোর্ড। তাই আগামী বছর পর্যন্ত প্রিন্সের সঙ্গে চুক্তি হলো বিসিবির। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে দেখা যাবে তাকে।

২০০২ সাল থেকে ২০১১ পর্যন্ত প্রিন্স খেলোয়াড়ি জীবনে ৬৬ টেস্ট, ৫২ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ে মনোনিবেশ করেন তিনি। লেভেল ‘৩’ ডিগ্রিধারী প্রিন্স ঘরোয়া লিগের কেপ কোবরাসের কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৪৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা