খেলা

মুশফিকের ব্যাট কিনে নিলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক:

সবাইকে চমকে দিয়ে নিলাম থেকে মুশফিকুর রহিমের সেই ঐতিহাসিক ব্যাটটি ২০ হাজার মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৭ লাখ টাকায় কিনে নিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির প্রতিষ্ঠিত 'শহীদ আফ্রিদি ফাউন্ডেশ'।

এই ব্যাট দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিটি করেছিলেন মুশফিক। এই অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে। মুশফিকের ব্যাটটির ভিত্তিমূল্য ছিল ৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১৪টায় ৬ দিনব্যাপী নিলাম শেষ হয়। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা আসে শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টায়।

ব্যাটটি নিলামে তুলেছিল নিবকো স্পোর্টস ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান 'স্পোর্টস ফর লাইভ'। উদ্যোগটি যৌথভাবে পরিচালনা করছে নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান ‘পিকাবো’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

শুক্রবার রাতে এক ফেসবুক লাইভে চূড়ান্ত ফলাফল জানানোর মুহূর্তে অনলাইনের মাধ্যমে যুক্ত হন মুশফিক। অত্যন্ত প্রিয় ব্যাটটি কিনে নেওয়ায় আফ্রিদি ও তার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা