খেলা

পিসিবির চুক্তি থেকে আমিরসহ তিন পেসার বাদ!

স্পোর্টস ডেস্ক:

করোনার কারণে যাতে সামনে আর্থিক সমস্যার মধ্যে না পড়তে হয় তাই আগামী মৌসুমের জন্য আগেভাগেই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কেন্দ্রীয় চুক্তির তালিকায় চমক হচ্ছে, তিন পেসার হাসান আলী, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরের বাদ পড়া ও ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করা অধিনায়ক সরফরাজ আহমেদের অবনমন হওয়া।

ইংল্যান্ডে গত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন সরফরাজ আহমেদ। তার নেতৃত্বে পাকিস্তান দলের পারফরমেন্স ছিল একেবারেই হতাশাজনক। তাই বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন তিনি। সেই সাথে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্বও হারান সরফরাজ। আর আজ হারালেন ওয়ানডে অধিনায়কত্ব। সরফরাজের পরিবর্তে ওয়ানডে অধিনায়ক হয়েছেন বাবর আজম। টি-টোয়েন্টিতেও অধিনায়ক বাবর। আর গত বছর টেস্টের দায়িত্ব ফিরে পান আজহার আলী।

দল থেকে বাদ পড়ায় পিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায় 'এ' থকে 'বি' ক্যাটাগরিতে নেমে গেছেন সরফরাজ। আর 'বি' থেকে 'এ' ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন আজহার ও পেসার শাহিন শাহ আফ্রিদি। এই ক্যাটাগরিতে আছেন বাবরও। 'এ' ক্যাটাগরিতে বেতন ধরা হয়েছে ১১ লাখ পাকিস্তানি রুপি। নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন তরুণ পেসার নাসিম শাহ। 'সি' ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন তিনি। তার সাথে এই ক্যাটাগরিতে যুক্ত হয়েছেন ইফতেখার আহমেদ। এই ক্যাটাগরির বেতন সাড়ে ৫ লাখ পাকিস্তানি রুপি।

কেন্দ্রীয় চুক্তির তালিকায় ইর্মাজিং ক্যাটাগরিতে নাম উঠেছে হায়দার আলী, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফের। গত মৌসুমে কেন্দ্রীয় চুক্তির তালিকায় 'এ' ক্যাটাগরিতে থাকা টেস্ট খেলোয়াড় স্পিনার ইয়াসির শাহ 'বি' ক্যাটাগরিতে নেমে গেছেন। অবনতি হয়েছে ওপেনার ইমাম উল হকের। 'বি' থেকে 'সি' ক্যাটাগরিতে নেমে গেছেন তিনি। ২০১৯ সালে ৫ ম্যাচে ৭৫ গড়ে ১০ উইকেট শিকার করেছেন ইয়াসির। 'সি' থেকে 'বি' ক্যাটাগরিতে উন্নতি হয়েছে আবিদ-রিজওয়ান-মাসুদের। 'বি' ক্যাটাগরিতে বেতন সাড়ে ৭ লাখ রুপি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা