খেলা

নিলামে মুশফিকের ব্যাটের দাম উঠল ৪০ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক:

সাকিব আল হাসানের প্রিয় ব্যাটকে এবার টেক্কা দিল মুশফিকুর রহিমের ব্যাট। নিলামের সময় দুই দিন বাকি থাকতেই ব্যাটটির দাম উঠেছে ৪০ লাখ টাকা।

২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে ‍তুলেছিলেন মুশফিক। নিলাম শেষ হওয়ার দুই দিন বাকি থাকতেই এ ব্যাটের দাম উঠেছে ৪০ লাখ টাকা। মুশফিকের ইতিহাস গড়া এই ‘এস এস’ ব্যাট ছুঁতে পারবে অর্ধকোটির ঘর?

সময় হলেই তা দেখা যাবে। আপাতত করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে দেশের ক্রিকেটাররা ব্যক্তিগত যা কিছু নিলামে তুলেছেন, সেসবের মধ্যে মুশফিকের এই ব্যাটের দামই উঠল সবচেয়ে বেশি। নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি এ নিলামের লিংক দিয়েছেন মুশফিক। ব্যাটের দাম কত উঠছে, সেখানে তা দেখে নিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। এ পর্যন্ত ৫২ বার মুশফিকের ব্যাটের দাম হাঁকা হয়েছে। নিলামে ব্যাটের ভিত্তি মূল্য ছিল ৬ লাখ টাকা।

অনলাইনভিত্তিক বাণিজ্যিক ওয়েবসাইট পিকাবুতে মুশফিকের ব্যাটটি নিলামে তোলা হয়েছে। নিলামের দাম সংক্রান্ত বিষয়গুলো দেখছে পিকাবুই। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মুরিন তালুকদার জানিয়েছেন ,'যে দামটি দৃশ্যমান সেটি ঠিক নাও হতে পারে। অনেক ভুয়া ব্যক্তিরা অনলাইনে এসে দাম হাঁকাচ্ছে। ফলে সঠিক দাম যাচাই করতে পারছি না। আমরা যাচাই বাচাই করে সঠিক দামটিই অনলাইনে দৃশ্যমান করে দিব। এর জন্য আমরা একটু সময় নিব।'

২০১৬ সালে সিডনিতে স্থানীয় দোকানে একটি ক্রিকেট ব্যাটে সই করেছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ১৫ জনের বেশি ক্রিকেটার সই করেছিলেন সেই ব্যাটে। সেই ব্যাট হাতবদল হয়ে কাল অকশন ফর অ্যাকশনে নিলাম করে বিক্রি হয়েছে তিন লাখ টাকায়। এই টাকা সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনা দুর্গতের সাহায্যে ব্যয় করা হবে।

এ ছাড়া নিলামে উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভস, মোসাদ্দেক হোসেন, নাঈম শেখের ব্যাট, মাশরাফি বিন মুর্তজার সই করা ক্যাপ, ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সই করা একটি ব্যাট।

মাশরাফির ক্যাপের ভিত্তি মূল্য ছিল ১ লাখ টাকা। এ পর্যন্ত দাম উঠেছে ১ লাখ ৪০ হাজার টাকা। ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলা ব্যাটটি নিলামে তুলেছেন নাঈম শেখ। তাঁর ব্যাটের ভিত্তি মূল্য ছিল ১ লাখ টাকা। এ পর্যন্ত দাম উঠেছে ১ লাখ ২৮ হাজার টাকা। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সই করা ব্যাটের ভিত্তি মূল্য ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। ১ লাখ ৮০ হাজার টাকা দাম উঠেছে এ পর্যন্ত। এসব নিলাম শেষ হতে বাকি আর দুই দিন।

মোসাদ্দেকের ত্রিদেশীয় সিরিজ জয়ের ব্যাটের দাম এ পর্যন্ত উঠেছে ৩ লাখ ১ হাজার ২ টাকা। যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভসের ভিত্তি মূল্য ছিল ১ লাখ টাকা। এ পর্যন্ত দাম উঠেছে ১ লাখ ৩০ হাজার টাকা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা