খেলা

৪ জুন শুরু হচ্ছে পর্তুগীজ লিগ

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার কারণে স্থবির হয়ে পড়েছে বিশ্বের সকল ধরণের খেলা। কিন্তু করোনার এই পরিস্থিতির মধ্যেও প্রায় ২ মাস বন্ধ থাকার পর আগামী ৪ জুন থেকে শুরু হচ্ছে পর্তুগালের ফুটবল প্রিমিয়ার লিগের বাকি মৌসুম।

লিগের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি স্টেডিয়ামগুলো পেশাদার ব্যক্তিদের দিয়ে পর্যবেক্ষন ও পরীক্ষা করা হয়েছে। আশা করছি আগামী মাসের ৪ তারিখ থেকে লিগা পর্তুগালের ২৫তম রাউন্ডের ম্যাচ শুরু করতে পারবো।’

পর্তুগালের প্রধানমন্ত্রী এন্টোনিও কস্তা এর আগে ঘোষনা দিয়েছিলেন দেশের শীর্ষ ফুটবল লিগ মে মাসের শেষ সপ্তাহে শুরু করা যেতে পারে।

করোনার কারণে গত ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে পর্তুগীজ লিগ। দেশটির সরকার অবশ্য জানিয়েছে কঠোর স্বাস্থ্যবিধি মেনেই লিগের খেলা শুরু করতে হবে। প্রতি সপ্তাহে দুটি করে করোনা পরীক্ষায় পাস করতে হবে খেলোয়াড়দের। ম্যাচগুলো সীমিত সংখ্যক স্টেডিয়ামে আয়োজিত হবে। বেনফিকার মিডফিল্ডার ডেভিড তাভারেজের দেহে কোভিড-১৯ সনাক্ত হবার একদিন পরেই লিগ শুরুর ঘোষনা আসলো।

এই লিগের অন্তত আটজন খেলোয়াড়ের দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন বেনফিকার থেকে এক পয়েন্ট এগিয়ে পোর্তো বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা