খেলা

মুশফিকের ব্যাটের দাম ৫০ লাখ ছাড়িয়েছে

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে যাওয়া দেশের অসহায় মানুষদের আর্থিক সহায়তার জন্য দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান ‘পিকাবু’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাধ্যমে গত শনিবার রাতে অনলাইন নিলামে তোলা হয় মুশফিকের ব্যাট। নিলামে বুধবার (১৩ মে) পর্যন্ত মুশফিকের ব্যাটের দাম ৫০ লাখ ছাড়িয়ে গেছে। ব্যাটটির ভিত্তিমূল্য ছিলো ৬ লাখ টাকা।

নিলামের দাম সংক্রান্ত বিষয়গুলো দেখছে পিকাবু। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মুরিন তালুকদার জানান, ‘যে দামটি দৃশ্যমান সেটি ঠিক নাও হতে পারে। অনেক ভুয়া ব্যক্তি অনলাইনে এসে দাম হাঁকাচ্ছে। ফলে সঠিক দাম যাচাই করতে পারছি না। আমরা যাচাই বাচাই করে সঠিক দামটিই অনলাইনে দৃশ্যমান করে দেব।’

নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি এ নিলামের লিংক দিয়েছেন মুশফিক। ব্যাটের দাম কত উঠছে, সেখানে তা দেখে নিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। বুধবার (১৩ মে) পর্যন্ত ৬৪ বার মুশফিকের ব্যাটের দাম হাঁকা হয়েছে, ৫০ লাখ ১০ হাজার ২ টাকা। আগামী বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টায় নিলাম পর্ব শেষ হওয়ার কথা রয়েছে।

২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে এই ‘এস এস’ ব্যাট দিয়ে অপরাজিত ২০০ রান করেছিলেন মুশফিক। বাংলাদেশের পক্ষে টেস্টে যা প্রথম ডাবল সেঞ্চুরি।

সম্প্রতি নিলামে উঠেছিল সাকিব আল হাসানের ব্যাটও। যে ব্যাট দিয়ে গত বিশ্বকাপে খেলেছিলেন সাকিব। ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা