খেলা
টোকিও অলিম্পিক

এবার বিদায় নাম্বার ওয়ান জকোভিচের

স্পোর্টস ডেস্ক: উড়ন্ত ফর্মে থাকা বিশ্বের ওয়ান নাম্বার টেনিস তারকা নোভাক জকোভিচ। স্বর্ণ জেতার মিশন নিয়ে টোকিও অলিম্পিকে এসে সেমিফাইনালে গিয়ে থামলো এবারের যাত্রা। তাকে থামিয়ে দিলেন জার্মান তারকা বিশ্বের চতুর্থ সেরা অ্যালেক্সান্ডার জভেরেভ।

শুক্রবার (৩০ জুলাই) টেনিস এককের সেমিফাইনালে জেভেরভের কাছে ৬-১, ৩-৬ ও ১-৬ গেমে হেরে অলিম্পিকের এই ইভেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে জকোভিচের। শেষ ১১ গেমের ১০টা জিতে অবিশ্বাস্যভাবে জকোভিচকে পেছনে ফেলেন জভেরেভ।

তবে পদক জেতার সম্ভাবনা এখনও রয়েছে তার।

শনিবার তৃতীয় হওয়ার লড়াইয়ে স্পেনের পাওলো বুস্তা ক্যারেনোর মুখোমুখি হবে জকোভিচ।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে টেনিস এককে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। সেটিই এখনও পর্যন্ত অলিম্পিকে তার সেরা অর্জন। এবার টোকিও অলিম্পিকেও একই সাফল্য পুনরাবৃত্তির সামনে দাঁড়িয়ে বিশ্বের এক নম্বর তারকা।

অন্যদিকে স্বর্ণপদকের জন্য লড়বে জার্মানির অ্যালেক্সান্ডার জভেরেভ ও রাশিয়া অলিম্পিক টিমের (আরওসি) কারেন খাচানভ। তিনি সেমিফাইনালে জিতেছেন ৬-৩, ৬-৩ গেমে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা