খেলা
অলিম্পিকে রেকর্ড 

বিদায় বাংলাদেশের আরিফুল

স্পোর্টস ডেস্ক: এবারো পদক জয়ের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ থেকে টোকিও অলিম্পিকে পাড়ি দিয়েছিলেন দেশের বেশ কয়েকজন ক্রীড়াবিদ। তাদের মধ্যে রয়েছে সাঁতারু আরিফুল ইসলাম।

টোকিও অলিম্পিকে বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম বাদ পড়েছেন হিটেই। হিট পার করতে পারলেই ইতিহাস হতো দেশের জন্য। বাদ পড়লেও নিজের ব্যক্তিগত রেকর্ড ঠিকই গড়েছেন এই সাঁতারু।

এতদিন তার সর্বোচ্চ টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়ায়জুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এই টাইমিং করেছিলেন তিনি।

টোকিওর অ্যাকুয়েটিক সেন্টারে ৪ নম্বর হিটে ৩ নম্বর লেনে সাঁতরান আরিফুল। যেখানে ৫০ মিটার ফ্রি স্টাইলে ২৪.৮১ সময় নিয়ে তিনি তৃতীয় হয়েছেন নিজের হিটে। যা তার ক্যারিয়ার সেরা টাইমিং।

আরিফের হিটে ২৪.৭১ সেকেন্ডে প্রথম হয়েছেন শেন ক্যাডোগান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা