খেলা
১০ দিন পর

শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ

সাননিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে আবার টানা ১০ দিন বিরতির পর মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। এদিকে ঈদের ছুটির পর ২৪ জুলাই থেকে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু লকডাউনের কারণে ২৩ জুলাই রাতেই খেলা স্থগিত হয়ে যায়।

ফলে টানা ১০দিন পর আজ শুক্রবার (৩০ জুলাই) থেকে ফের মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। দুইটি করে ম্যাচ হতে যাচ্ছে।

আজ বিকাল চারটায় বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী খেলবে উত্তর বারিধারার বিপক্ষে। একই সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে রহমতগঞ্জের। গত ১৯ জুলাই সবশেষ খেলা হয়েছিল।

এদিকে লিগে নতুন ভেন্যু হিসেবে আর্মি স্টডিয়ামকে বেছে নেওয়ার জন্য কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেন বৃষ্টির মৌসুমে লিগের খেলা চালাতে সমস্যা না হয়।

লিগে বসুন্ধরা কিংস ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে আবাহনী লিমিটেড এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ৩৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা শেখ জামালের অবস্থান দ্বিতীয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা