খেলা

ইন্ডিয়াকে লজ্জায় ডুবিয়ে সিরিজ জিতলো লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক : টি-২০ ইতিহাসে সর্বনিম্ন রানে টিম ইন্ডিয়াকে অল আউট করে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলংকা। এই প্রথমবার লঙ্কানদের কাছে টি-২০ সিরিজ হারলো ইন্ডিয়া। সব মিলিয়ে ১৩ বছর পর ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতলো লঙ্কানরা।

সিরিজ নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮১ রান সংগ্রহ করে ভারত। ২০ ওভার ব্যাট করে এর আগে কখনোই এত কম রানে আটকে যায়নি তারা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই হাসারাঙ্গা এবং শানাকার দাপটে মাত্র ২৫ রানের মধ্যেই ৪ উইকেট হারায় ভারত। ৩৬ রানে পতন হয় পঞ্চম উইকেটের। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। কোনোভাবে দলের মান বাঁচান কুলদীপ যাদব। দলের সর্বোচ্চ স্কোরারও তিনি। তার সংগ্রহ ২৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভাল না হলেও সামান্য রানের টার্গেটে পৌঁছাতে টিম শ্রীলংকাকে তেমন বেগ পেতে হয়নি। মাত্র ৩ উইকেট খুইয়ে ১৫ তম ওভারেই নির্ধারিত টার্গেটে পৌঁছে যায় লঙ্কানরা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা