খেলা

বড় ভাই ঢাকায়, ছোট ভাই অলিম্পিকে

স্পোর্টস ডেস্ক: বারবাডোজ থেকে চার্টার্ড ফ্লাইটে করে ওয়েস্ট ইন্ডিজের থেকে বাংলাদেশে তিনি। বিমানবন্দরে অবতরণের পরে সরাসরি গেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে, তিনদিনের রুম কোয়ারেন্টাইনে। কোয়ারেন্টাইন-জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে তাকে। বলছি অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক এর কথা।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বৃহস্পতিবার বিকেলে জাতীয় ক্রিকেট দলের সঙ্গে রাজধানী ঢাকায় এসেছে তিনি। আছেন কোয়ারেন্টাইন-জৈব সুরক্ষা বলয়ে। তবে এবার কোয়ারেন্টাইন উপভোগের ভালো একটা উপলক্ষ্য পেয়ে গেছেন অসি গতিতারকা।

মিচেল স্টার্ক যখন ঢাকায় কোয়ারেন্টাইনে, ঠিক তখনই তার ছোট ভাই ব্রেন্ডন স্টার্ক মাতাচ্ছেন টোকিও অলিম্পিকের হাই জাম্পের কোর্ট। আর তা নিজের ল্যাপটপে দেখেই কোয়ারেন্টাইনের ক্লান্তিকর সময়টা কাটিয়ে দেয়ার পরিকল্পনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ছোট ভাই ব্রেন্ডনের ছবি স্টোরি ফিচারে পোস্ট করে মিচেল স্টার্ক লিখেছেন, ‘আইসোলেশনে সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে ব্রেন্ডনকে অলিম্পিকে দেখা। যাও তাদের হারিয়ে দাও ইয়ংস্টার!’

ব্রেন্ডন স্টার্কের ব্যাপারে পোস্ট করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। তারা লিখেছে, ‘একজন অস্ট্রেলিয়া দলের অস্ত্র। অন্যজন খেলছে অলিম্পিকে। স্টার্ক ভাইরা কী খেয়ে বড় হয়েছে?’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা