খেলা

আবারো স্থগিত প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক: সব ঠিক ছিলো। আগের দিন প্রকাশ হয়েছিলো সূচি। ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে আবারোও প্রিমিয়ার লিগ স্থগিত করার কথা জানালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার (৩০ জুলাই) দুপুর ৩টায় দিকে বিজ্ঞপ্তি দিয়ে লিগ স্থগিতের কথা জানায় বাফুফে। ওই দিন কমলাপুরে উত্তর বারিধারা ও চট্টগ্রাম আবাহনী এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মুখোমুখি হওয়ার কথা ছিলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল ফুটবল লিগ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অদ্য ৩০-০৭-২০২১ তারিখ হতে অনুষ্ঠিতব্য চলমান ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১’ এর ২য় পর্বের অবশিষ্ট খেলাসমূহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উল্লেখ্য যে, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে উক্ত লিগের অবশিষ্ট খেলাসমূহ আয়োজনের বিষয়ে যথাশীঘ্রই সকলকে অবহিত করা হবে।”

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় লিগ স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

লিগের ১৮তম রাউন্ডের খেলা এখনও পুরোপুরি শেষ হয়নি। ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৩৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এর পরে আছে আবাহনী লিমিটেড (১৮ ম্যাচে ৩৬) ও মোহামেডান স্পোর্টিং ক্লাব (১৮ ম্যাচে ৩২ পয়েন্ট)।

এদিকে লিগ কবে শুরু হবে সেটা এবার বলেনি বাফুফে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা