খেলা

আদালতে সৌরভ গাঙ্গুলী

ক্রীড়া ডেস্ক : বকেয়া টাকা আদায়ের জন্য আইনি পথ বেছে নিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী। সোমবার (১২ জুলাই) বকেয়া ৩৫ কোটি টাকার জন্য মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হোন তিনি।

সৌরভ যে দুটি ম্যানেজমেন্ট সংস্থার বিরুদ্ধে আদালতে গিয়েছেন এ দুটিই তার প্রাক্তন ম্যানেজমেন্ট সংস্থা। সৌরভের দাবি অনুযায়ী, মূল ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ সাড়ে ১৪ কোটি টাকা। বাকিটা এতদিন টাকা না দেয়ার ফলে তৈরি হওয়া সুদ।

সৌরভের আদালতের দ্বারস্থ হওয়া নতুন কিছু নয়। ২০১৮ সালেও আদালতে যান বিসিসিআই প্রেসিডেন্ট। ওই সময় আরবিট্রেশন ট্রাইবুনাল ওই দুই সংস্থা—পারসেপ্ট ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড এবং পারসেপ্ট ডি মার্ক (ইন্ডিয়া) লিমিটেডকে সৌরভকে ক্ষতিপূরণ হিসেবে ওই টাকা দেয়ার সিদ্ধান্ত দেয়। তবে টাকা তারা এখনো দেয়নি বলে অভিযোগ সৌরভের। আর এ জন্য হাইকোর্টে আবেদন করেছেন তিনি।

সৌরভের আইনজীবী জানিয়েছেন, এই দুই ম্যানেজমেন্ট সংস্থা তাদের সম্পত্তির পরিমাণ দ্রুত প্রকাশ করুক। সেই সঙ্গেই যেকোনো ধরনের লেনদেন করা থেকে তাদের বিরত রাখা হোক।

বিচারপতি এ কে মেননের বেঞ্চে দুটি সংস্থা জানিয়েছে, তারা ২০ জুলাইয়ের মধ্যে সম্পত্তির খতিয়ান জানাবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা