খেলা

মেসিকে অভিবাদন জানালো স্ত্রী

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের উত্থান-পতন কম নয় লিওনেল মেসি। নানা সময়ে নানা আলোচনা। সবই খুব কাছ থেকে দেখেছেন স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জো। ছায়া হয়ে মিশে ছিলেন ফুটবল জাদুকরের সঙ্গে।

বার্সেলোনার ক্যারিয়ারে মেসির যে অর্জন তা সব সময়ই গর্বিত করে রোকুজ্জোকে। তবে আর্জেন্টিনার জার্সিতে মেসির শূন্য হাত কখনোই পছন্দ করতেন না। সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি মেসি এবার কোপা জিতে হাসি ফুটিয়েছে নিজ পরিবারেও। তাইতো দেশে ফেরার পর রোকুজ্জোর তাকে অভিবাদন জানানোর তর সইছিল না।

ব্রাজিল থেকে গতকালই দেশে ফেরেন মেসিরা। বিমানবন্দরে হাজির হয়ে গিয়েছিলেন রোকুজ্জো। মেসিকে সামনে পেয়ে দৌড়ে কোলে উঠে যান। সেখানেই চলল তাদের শিরোপা উদযাপন।

প্রিয় মানুষকে কাছে পেয়ে আত্মহারা রোকুজ্জো। চুমু এঁকে দেন জাতীয় বীরকে। বোঝাই যাচ্ছিল, মেসির সঙ্গে তারও শিরোপার অপেক্ষা দূর হয়েছে।

রোকুজ্জো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, যোগ্য ব্যক্তি হিসেবেই মেসি জিতেছেন শিরোপা।

তার ভাষ্য, ‘আমরা এখন চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা এগিয়ে যাও। ভালোবাসা এগিয়ে যাও। এতদিন ধরে যা স্বপ্ন দেখেছ, অবশেষে তা পেয়েছ। তুমি সত্যিই শিরোপা জেতার যোগ্য দাবিদার। তোমাকে দেখতে ও একসঙ্গে উদযাপনের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান; মেসির ১৬ বছর। জাতীয় দলের হয়ে ২০০৫ সালের আগস্টে খেলা শুরু করেছিলেন। এরপর ক্লাবের হয়ে কত কিছুই না জিতেছেন; কিন্তু দেশের হয়ে ফিরছিলেন বারবার শূন্যহাতে। সেই আক্ষেপ ঘুচলো ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে।

এবারের কোপায় চার গোলের সঙ্গে পাঁচটি গোলে অ্যাসিস্ট করেন এলএমটেন। এতেই তার হাতে ওঠে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা