খেলা

জিম্বাবুয়েকে ২২০ রানে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিটের প্রথম ম্যাচে ২২০ রানে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ২৫৬ রানে অল আউট করে ২২০ রানের বড় ব্যবধানে জিতেছে টাইগাররা।

তিন উইকেটে ১৪০ রান নিয়ে পঞ্চম তথা শেষদিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। প্রথম ঘণ্টা ঠিকঠাক কাটিয়ে দেন দুই ব্যাটসম্যান ডিওন মেয়ার্স ও ডোনাল্ড টিরিপানো। তবে এরপরই মিরাজ ও তাসকিনের আক্রমনে দিশেহারা হয়ে যায় তারা।

এই দুই বোলার মাত্র ১৯ বলের মাঝে শিকার করেন ৪ উইকেট। মেয়ার্স ২৬ রান করলেও টিমিসেন মারুমা ও রয় কাইয়া রানের খাতা খুলতে পারেননি। রেগিস চাকাভা করেন ১ রান। এরপর ম্যাচ হার ঠেকাতে আপ্রাণ লড়াই করেন টিরিপানো ও নাউচি। তবে তাদের প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। লাঞ্চের পরই নাউচিকে ১০ রানে ফেরান তাসকিন। এরপর একপ্রান্তে লড়ে যাওয়া টিরিপানোকে আউট করেন এবাদত হোসেন।

নাগাভাকে বোল্ড করার মাধ্যমে জিম্বাবুয়ের শেষ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এটি ইনিংসে তার চতুর্থ উইকেট। এছাড়া তাসকিনও চার উইকেট শিকার করেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ২৮৪ রান তুলে ডিক্লেয়ার করে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৭৬ রান করেছিল জিম্বাবুয়ে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা