খেলা
কোপায় ব্রাজিলের

১০৩ বছরের ইতিহাসে ঘরের মাঠে হার

স্পোর্টস ডেস্ক: সালটা ১৯১৯। সেবার ঘরের মাঠে সর্বপ্রথম কোপা আমেরিকার আয়োজন করেছিল ব্রাজিল।এরপর দেখতে দেখতে কেটে গেছে ১০৩ বছর। দীর্ঘ এই সময়ে আজকের ফাইনাল হার নিয়ে মাত্র তৃতীয়বার ঘরের মাঠে পরাজয়ের মুখ দেখলো সেলেসাওরা।

এককভাবে এখন পর্যন্ত ছয়বার কোপা আমেরিকা আয়োজন করেছে ব্রাজিল। আগের পাঁচবারের প্রতিবারই স্বাগতিক হয়ে শিরোপা উৎসব করেছে দলটি। নিজেদের ইতিহাসের এবারই প্রথম স্বাগতিক হয়েও তাদের ট্রফি ছুঁয়ে দেখা হলো না।

কোপার ইতিহাসে নিজ দেশে মোট ৪৭টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মাঝে জয় পেয়েছে ৩১ ম্যাচে, ১৩ বার হয়েছে ড্র। আর্জেন্টিনার বিপক্ষে আজকের হারের মাধ্যমে তৃতীয়বার এই স্বাদ পেল নীল-হলুদরা।

অবশ্য এককভাবে আয়োজনের হিসেব করলে এটি তাদের দ্বিতীয় পরাজয়ের স্বাদ। এর আগে ১৯৪৯ সালের আসরে শেষবার ঘরের মাঠে হার নিয়ে মাঠ ছেড়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর যৌথ আয়োজক হিসেবে ১৯৭৫ সালে পেরুর বিপক্ষে ৩-১ ব্যবধানে হারই ছিল এতদিন ঘরের মাঠে ব্রাজিলের শেষ হার। এরপর দীর্ঘ ৪৬ বছর কোপা আমেরিকায় ঘরের মাঠে অপরাজিত ছিল ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে হেরে যার সমাপ্তি ঘটল আজ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা