খেলা
কোপার ফাইনালে

মেসিদের সাথে ছিলেন ম্যারাডোনা!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা সেটা প্রায় ৩৫ বছর আগে। সবশেষ ১৯৮৬ সালে। এরপর ১৯৯১ ও ১৯৯৩ সালের কোপা আমেরিকাও জিতেছে আলবিসেলেস্তেরা। এরপর আর নিজের জীবদ্দশায় আর্জেন্টিনার আন্তর্জাতিক শিরোপা দেখতে পারেননি দিয়েগো ম্যারাডোনা।

২০০৪, ২০০৭, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা ও ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কিন্তু কোনোটিতেই নিজ দেশকে চ্যাম্পিয়ন হতে দেখেননি ম্যারাডোনা।

শেষমেশ দীর্ঘ ২৭ বছর আন্তর্জাতিক শিরোপা না জেতার আক্ষেপ সঙ্গী করেই গতবছরের নভেম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ ফুটবলার। তার মহাপ্রয়াণের পরের বছর আবারও কোপার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কিন্তু এবার তা দেখতে বেঁচে নেই ম্যারাডোনা।

তবে সশরীরে না থাকলেও, ম্যারাডোনার স্মৃতি নিয়ে ঠিকই মাঠে উপস্থিত হয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা।

আয়োজক সংগঠন কনমেবলের অনুমতি সাপেক্ষে মারাকানার গ্যালারিতে মিলেছে দর্শক প্রবেশের অনুমতি। সেই সুযোগে এক সমর্থক আর্জেন্টিনার জার্সিতে বড় করে ম্যারাডোনার ছবি ছাপিয়ে উপস্থিত হয়েছেন মাঠে।

সেই ছবি নজর কেড়েছে কোপা আমেরিকা আয়োজকদেরও। কোপা আমেরিকার অফিসিয়াল টুইটার হ্যান্ডলারে সেই ছবিটি আপলোড করে লেখা হয়েছে, ‘স্বর্গ থেকে আমিও (ম্যারাডোনা) তোমাদের উৎসাহ দেবো’।

একইসঙ্গে আর্জেন্টিনার পতাকা ও ম্যারাডোনার জার্সি নম্বর ১০ জুড়ে দেয়া হয়েছে পোস্টে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

আনিস,সোমা ও পিয়াসহ ৭ জনের বিরুদ্ধে জিডি 

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, গালি, আপত্তিকর মন্তব্য ও অ...

কলেজ কেন্দ্রের কমিটি বাতিল ও অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসির ভুল প্রশ্নে প...

হৃদযন্ত্র ভালো রাখতে মানসিক চাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ 

ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক অনিশ্চয়তা না...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

গোমতী বেড়িবাঁধে প্রায় সোয়া কোটির বেশি ক্ষতি 

সরকারি অর্থে বাস্তবায়িত কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের সোলার আলোকায়ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা