খেলা

বন্ধুত্ব না শত্রুতা!

স্পোর্টস ডেস্ক: দুজন একইসঙ্গে খেলেন। সেটা ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) হয়ে। নেইমার আর লিওনার্দো পারেদেসের মধ্যে সম্পর্কটাও দারুণ। কিন্তু এই সম্পর্ক এবার রূপ নিতে যাচ্ছে শত্রুতায়। কোপা আমেরিকার ফাইনালে যে পারেদেসের আর্জেন্টিনার সামনে নেইমারের ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই, সেটাও আবার শিরোপা জেতার জন্য। বন্ধুত্ব মনে রাখার উপায় আছে?

আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার পারেদেস তো আগেভাগেই জানিয়ে রাখলেন, বন্ধু হলেও কোনো ছাড় নেই নেইমারের জন্য। বরং ফাইনালে তাকে আটকাতে প্রয়োজনে আঘাতও করবেন।

এই ফাইনাল নিয়ে নেইমারের সঙ্গে কথা হয়েছে পিএসজি মিডফিল্ডারের। নেইমারও বলেছেন, খেলার সময় বন্ধুত্বের কথা আর মনে রাখবেন না। পারেদেসের তো পরিকল্পনা পিএসজি সতীর্থকে মার দেয়ারই।

টিসি স্পোর্টসকে পারেদেস বলেন, ‘ (নেইমার) জায়গা খুঁজে নিতে চায়। সে চায় গায়ে গা লাগিয়ে চলে যেতে। কিন্তু তারা (প্রতিপক্ষ) তাকে প্রচুর আঘাত করে।’

আসলে নেইমার আর মেসির মানের খেলোয়াড়কে আটকে রাখাটাও কঠিন, মনে করেন পারেদেস। তিনি বলেন, ‘তাকে (নেইমার) মার্কিং করা খুবই ঝামেলার। কিছু করা আসলে অসম্ভব। কারণ আপনি জানবেনই না সে কোথায় যাচ্ছে। তার এবং মেসির বেলায় এটাই ঘটে।’

আর্জেন্টাইন মিডফিল্ডার যোগ করেন, ‘এমনকি যদি তাদের সম্পর্কে আপনি অনেক কিছু জেনেও থাকেন, তারা আলাদা কিছু করে বসবে। তাদের মাথা খুব দ্রুত কাজ করে, শরীরও।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা