খেলা

শূন্য হাত নাকি স্বপ্ন সত্যি হবে মেসির

স্পোর্টস ডেস্ক: প্রায়ই এই শোনা যায় যে লিওনেল মেসি ‘ভিন্নগ্রহের’ খেলোয়াড়। আর্জেন্টাইন তারকার জনপ্রিয়তা আকাশচুম্বী। এর সবটুকুই অর্জন কি বার্সেলোনাকে ঘিরে? আপাত দৃষ্টিতে দেখলে বিষয়টা তেমনই। বার্সেলোনার হয়ে মেসির এখন পর্যন্ত ৩৪টি ট্রফি। কিন্তু আর্জেন্টিনার হয়ে কোনও সাফল্য নেই!

এ নিয়ে নিন্দুকদের কম কথা শুনতে হয় না তাকে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে আবারও সুযোগ এসেছে নিজেকে নতুন করে প্রমাণের। দেশের জন্য কিছু একটা করার।

বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে জিততে পারলেই অধরা ট্রফির ছোঁয়া পাবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।

কিন্তু পথ যে বেশ কঠিন। বার্সেলোনার জার্সিতে অনেক কঠিন পথ পাড়ি দেওয়ার উদাহরণ আছে ঠিকই, কিন্তু আর্জেন্টিনার জার্সিকে ফাইনাল হারের ক্ষতই কেবল সঙ্গী তার।

বার্সেলোনায় দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টানা চারবারসহ মোট ছয়বার ব্যালন ডি'অর জয়ের কৃতিত্ব তার। পাশাপাশি সর্বোচ্চ ছয়বার ইউরোপীয় গোল্ডেন শু জিতেছেন।

এছাড়া লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রেসহ অনেক কিছু জয়ের স্বাদ নিয়েছেন। কিন্তু দেশের জার্সি গায়ে কোনও ট্রফি না জেতার আক্ষেপ রয়েই গেছে। এইতো কিছুদিন আগে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৫০ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন। গোলও কম করেননি, ৭৬টি। এতকিছুর পরও অধরা ট্রফির কাছে গিয়ে ছোঁয়া হচ্ছে না!

একদমই যে সুযোগ পাননি তা কিন্তু নয়। এবারের কোপার আগে আলোকিত ক্যারিয়ারে বৈশ্বিক প্রতিযোগিতায় চারবার ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু সবক’টিই তিক্ততায় ভরা। নেই কোনও আনন্দ-উচ্ছ্বাস।

২০১৪ সালে বিশ্বকাপে ব্রাজিলের মাঠে প্রথম ট্রফি ছোঁয়া দূরত্বে থেকে শূন্য হাতে বিদায় নিতে হয়েছিল। জার্মানির কাছে ১-০ গোলে হেরে মেসিরা পারেননি কোটি সমর্থকের মুখে হাসি ফোটাতে।

কোপা আমেরিকায় তিনবার ফাইনালে যাওয়ার অভিজ্ঞতা আছে মেসির। ২০০৭ সালে ভেনেজুয়েলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারে সেই স্বপ্নে বড় ধাক্কা খেতে হয়। ২০১৫ ও ২০১৬ সালে টানা দুটি কোপায় ফাইনালে উঠে আবারও সমর্থকদের চরম হতাশ করেন। দুইবারই চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ।

ক্যারিয়ারের শেষ সময়ে এসে আরও একটি কোপার ফাইনালে পা রেখেছেন মেসি। আগামী কোপায় আর পাওয়া হবে কিনা সেই সংশয় আছে যথেষ্ট। কেননা বয়স যে বড় বাধা। তাই রবিবার মারাকানায় স্বাগতিকদের হারিয়ে ট্রফি জিততে পারলে তা হবে বড় স্বপ্নপূরণ। এবার কি ফুটবলদেবতা মেসির দিকে তাকাবেন?

এবার মেসির ফর্ম নতুন কিছুর জানান দিচ্ছে। এখন পর্যন্ত চারটি গোল করে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে আছেন। এছাড়া অ্যাসিস্টও কম নয়। পাঁচটি গোলের পেছনে সরাসরি ভূমিকা। সব ম্যাচেই দাপিয়ে বেড়াচ্ছেন। তাই সমর্থকরা খুব করে চাইছেন এবার অন্তত মেসির হাতে ট্রফি ধরা দিক। ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হোক।

মেসি পারবেন তো? সেটা সময়েই বলবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা