খেলা
রানের লিড

৪৭০ পার করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে দলীয় দ্বিতীয় শতক পার করেছে বাংলাদেশ। এরপরেই লিড ৪৭০ পার করেছে।

তবে দারুণ খেলতে থাকা ওপেনার সাইফ হাসানকে হারিয়েছে সফরকারীরা। ৯৫ বলে ৬টি চারের সাহায্যে ৪৩ করে রিচার্ড এনগারাভার বলে বিদায় নেন সাইফ।

শনিবার হারারে স্পোর্টস ক্লাবে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৭.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮৪ রান করেছে দলটি। লিড দাঁড়িয়েছে ৪৮৪ রানে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট প্রথম সেঞ্চুরি করা সাদমান ইসলাম ১১৫ রানে অপরাজিত রয়েছেন। অন্যপ্রান্তে আরেক সেঞ্চুরিয়ান ১১৭ রানে আছেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে তৃতীয় দিন কোনো উইকেট না হারিয়ে ৪৫ রানে শেষ করে বাংলাদেশ। যেখানে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৭৬ রানে গুটিয়ে যায়। বাংলাদেশ পেয়েছিল ১৯২ রানের লিড।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা