খেলা

ব্রাজিলের বিপক্ষে জয়খরা কাটাবেন মেসি

ক্রীড়া ডেস্ক: গেল ২৮ বছরে কোনো ট্রফি জেতা নেই আর্জেন্টিনার। প্রতিযোগিতামূলক ম্যাচে ১৬ বছর ধরে ব্রাজিলের বিপক্ষে জয় নেই। ক্যারিয়ারের অন্তিমলগ্নে থাকা লিওনেল মেসির হাতে ওঠেনি দেশের জার্সিতে কোনো মেজর শিরোপাও। সব খরা কাটবে তো এবার?

রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে নেইমারের ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে নামবে মেসির আর্জেন্টিনা। সেখানে আলবিসেলেস্তেদের অনেক অপ্রাপ্তির সমাপ্তি মিলতে পারে যদি মেসি ট্রফিটা উঁচিয়ে ধরতে পারেন।

বার্সেলোনার হয়ে সব জিতেছেন, কিন্তু আর্জেন্টিনাকে কোনো ট্রফি এনে দিতে পারেননি। ২০১৪ সালে এই মারাকানাতেই বিশ্বকাপের ফাইনালে ১-০তে জার্মানির বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে।

কোপার ফাইনালে গত চার আসরে তৃতীয়বার উঠল আর্জেন্টিনা। গত আসরে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। তার আগের দুই আসরে চিলির বিপক্ষে শিরোপা হাতছাড়া করেছেন মেসিরা। আগে তিনবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, প্রতিবারই জয় তুলেছে সেলেসাওরা। ১৯৩৭ আসর, ২০০৪ সালে এবং ২০০৭ সালে মেসির বিপক্ষেই ৩-০ গোলের জয়ে শিরোপা নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

এ তো গেল কোপার ফাইনালে মুখোমুখির হিসাব। এমনিতেই তো ১৬ বছর ধরে ব্রাজিলের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে জয়হীন আর্জেন্টিনা।

দুদল এপর্যন্ত মুখোমুখি হয়েছে ১০৭ বার। জয়ের পাল্লাটা ব্রাজিলের দিকেই ভারি, তাদের ৪২ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ৪০টি, ২৫ ম্যাচে শেষ হয়েছে ড্রয়ে।

কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচে ২০০৫ সালের জুনের পর ব্রাজিলের বিপক্ষে জয় নেই আর্জেন্টিনার। বিশ্বকাপ কোয়ালিফায়ারের সেই ম্যাচে বুয়েন্স আয়ার্সে হুয়ান রিকেলমের নৈপুণ্যে ৩-১ গোলে জিতেছিল আলবিসেলেস্তেরা।

তারপর কেটে গেছে ১৬ বছর। সেসময় কেবল প্রীতি ম্যাচেই কিছু জয় মিলেছে। মেসি যদি রোববার শিরোপা জিততে পারেন, ১৯৯৩ সালের পর ২৮ বছরের খরা কাটিয়ে ট্রফির স্বাদ পাবে আর্জেন্টিনা, যা হবে মেসির ক্যারিয়ারে প্রথম জাতীয় দল ট্রফি, কাটবে দীর্ঘ জয়খরাও।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা