খেলা

কোপার ইতিহাস মেসি-নেইমারের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক: এফসি বার্সেলোনার সাজ ঘরে স্মরণীয় কিছু সময় কাটানোর স্মৃতি রয়েছে দুই বন্ধু লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের। কিন্তু শনিবার (বাংলাদেশ সময় অনুযায়ী রোববার) সাবেক এই দুই সতীর্থ পরস্পরের মোকাবেলায় নামতে যাচ্ছে দুই প্রতিদ্বন্দ্বি দলের হয়ে। এদিন বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মেসির আর্জেন্টিনার মোকাবেলায় নামবে নেইমারের ব্রাজিল।

ওই ম্যাচ দিয়েই প্রথমবারের মত কোপা আমেরিকা জয়ের স্বাদ গ্রহণ করতে চান মেসি ও নেইমার উভয়ই। এটি খুবই করুন খবর যে দুই বিশ্বসেরা ফুটবল তারকার অসাধারণ ক্যারিয়ার থাকলেও কেউই এখনো পর্যন্ত কোপা আমেরিকার শিরোপা হাতে তুলতে পারেননি। আর সেই দুঃখ ঘোচাতেই কোপার ফাইনাল খেলতে মাঠে নামতে যাচ্ছেন পেলে ও ম্যারাডোনার পর দুই দেশের প্রতিনিধিত্বকারী হালের দুই ফুটবল নক্ষত্র।

কিছুটা ফেভারিট তকমা নিয়েই এই আসরে পদার্পন করেছে স্বাগতিক ব্রাজিল। কারণ নিজ দেশের টুর্নামেন্ট হিসেবে তাদের বাড়তি সুবিধা থাকার কথা টুর্নামেন্ট। তবে মারাকানায় আর্জেন্টিনাকে হাল্কাভাবে নেয়ার কোন সুযোগই নেই ব্রাজিলের। মেসি সব সময় তাদের জন্য হুমকি। যদিও বড় এবং গুরুত্বপুর্ন ম্যাচে তাকে কিছুটা খোলসবন্দী হয়ে যেতে দেখা যায়। গুরুত্বপূর্ণ ম্যাচে অনেকেই তাই মেসিকে ‘চোকার’ও বলে থাকেন।

ক্লাব পর্যায়ের ফুটবলে দক্ষতার শতভাগ প্রতিফলন ঘটাতে পারলেও ছয় বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী মেসি এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে কোন বড় ট্রফিই জয় করতে পারেননি। তবে এখনো জাতীয় দলের হয়ে শিরোপা জয়ের আশা ছাড়েননি মেসি। যেহেতু তিনি ক্যারিয়ারের শেষ কোপা আমেরিকা খেলতে যাচ্ছেন বলে ধারনা করা হচ্ছে, তাই আসন্ন ফাইনালে ত্রা মধ্যে থাকবে বাড়তি অনুপ্রেরণা।অবশ্য আগামী বছর কাতার বিশ্বেকাপেও ৩৪ বছর বয়সি মেসির আর্জেন্টিনার হয়ে অংশগ্রহনের কথা রয়েছে। কিন্তু ততদিনে অনেক কিছুই ঘটে যেতে পারে।

কোপা আমেরিকার ফাইনালে মেসি যে প্রথম খেলতে যাচ্ছেন তা কিন্তু নয়। এর আগে ২০০৭, ২০১৫ ও ২০১৬ আসরের ফাইনালেও খেলার সুযোগ হয়েছে মেসির। কিন্তু প্রতিবারেই পরাজিত হয়েছেন। এমনকি ২০১৪ বিশ্বকাপের ফফাইনালে গিয়েও জার্মানির কাছে হেরে শিরোপা ঘরে তোলা হয়নি মেসির।

এদিকে মেসিকে থামিয়ে দেয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ব্রাজিল। সেই সঙ্গে মহাদেশীয় ট্রফিটিকেও রেখে দিতে চায় স্বাগতিকরা। আর সুযোগটি নেয়ার জন্য মুখিয়ে আছেন নেইমারও। কারণ দুই বছর আগে শিরোপা জয়ী ব্রাজিলীয় দলের হয়ে খেলতে পারেননি ইনজুরিতে থাকা নেইমার। ফলে শিরোপাটিও জয় করা হয়নি নেইমারের।

সেই দিক বিবেচনায় আসন্ন ফাইনালটি দুই জনের জন্যও বিশাল এক মর্যাদা আদায়ের ম্যাচ। এটি ব্রাজিল বা আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি দুই মহাতারকারও বড় একটি প্রতিদ্বন্দ্বিতা। কোপায় দুই দলের হেড টু হেড লড়াইয়ে অবশ্য এগিয়ে রয়েছে ব্রাজিল। সম্প্রতি আর্জেন্টিনার বিপক্ষে ২০০৪ ও ২০০৭ সালে দুটি বড় জয় রয়েছে তাদের। অপরদিকে ব্রাজিলকে কোপার ফাইনালে আর্জেন্টিনা সর্বশেষ জয়লাভ করেছিল ১৯৩৭ সালে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা