খেলা
অন্যের জীবন বাঁচাতে

সেমিফাইনাল দেখেননি অ্যাস্টলে

ক্রীড়া ডেস্ক: স্টেম সেল দান করে আরেকজনের জীবন রক্ষা করার প্রতিজ্ঞায় ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২০-এর ইংল্যান্ড বনাম ডেনমার্কের খেলা দেখতে যাননি এক ব্রিটিশ ফুটবল ভক্ত৷

ওয়েম্বলেতে ইউরো ২০২০-এর ওই সেমিফাইনালে যখন হাজার হাজার দর্শক ইংল্যান্ডে ও ডেনমার্করন লড়াই উপভোগ করছিল, ২৪ বছর বয়সি স্যাম অ্যাস্টলে তখন লন্ডনের এক হাসপাতালের বেডে শুয়ে স্টেম সেল দান করছিলেন৷

সেমিফাইনালের টিকিট পাওয়া এমনিতেই দুষ্কর৷ বান্ধবী বেথ হিল এক অনলাইন প্রতিযোগিতায় জিতেছিলেন দুটি টিকিট৷ কিন্তু জীবন বাঁচানোর প্রতিজ্ঞা যে রাখতে হবে! আর তাই সেমিফাইনাল দেখার চেয়ে স্টেম সেল ডোনেশনেই তৃপ্তি খুঁজে নিলেন এ যুবক৷

স্টেম সেল দানের বিষয়টিকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন অ্যাস্টলে এ বিষয়ে বলতে গিয়ে তার বান্ধবী বেথ হিল সংবাদমাধ্যমকে জানান, ‘‘সে বলছিল আমি খেলা দেখতে যাচ্ছি না। যাওয়ার কোনো উপায় নেই৷ কারো জীবন বাঁচাতে সাহায্য করার সময় এটাই৷’’

তবে স্টেম সেল দেওয়ার জন্য অপারেশন থিয়েটারে থাকা অ্যাস্টলে ভুলেননি নিজ দেশের ঐতিহাসিক সেমিফাইনালের কথা৷ ডাক্তাররা জানান, অপারেশনের পর ‘ফুটবল কামিং হোম’ গানটি গাইছিলেন অ্যাস্টলে৷ ১৯৯৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের সময় গানটি বিখ্যাত হয়ে উঠেছিল৷

এমন ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে৷ সামাজিক যোগাযোগমাধ্যমে সরবদের তালিকায় আছেন অ্যান্থনি নোলান ট্রাস্ট নামের এক দাতব্য সংস্থা৷ এ সংস্থাটি অ্যাস্টলেকে স্টেম সেলের রোগীর সাথে যোগাযোগ করিয়ে দেয়৷ তাছাড়া ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার গ্যারি লিনেকারও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অ্যাস্টলের৷

এদিকে অ্যাস্টলে ও তার বান্ধবী হিলকে সুখবর দিয়েছে ইউরো ২০২০-এর স্পন্সর কোম্পানি ভিভো৷ স্মার্টফোন কোম্পানি এ জুটিকে তাদের অতিথি হিসেবে ইউরো-২০২০ ফাইনাল ম্যাচ দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা