খেলা
জিম্বাবুয়েকে

৪৭৭ রানের লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে ৪৩০। প্রথম ইনিংসে টপ অর্ডাররা ব্যর্থতার পরিচয় দিলেও দ্বিতীয় ইনিংসে টপ অর্ডাররা দারুণ ব্যাটিং করেছে। হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে বোলারদের বিপক্ষে আজ চতুর্থদিন রীতিমত টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করেছেন বাংলাদেশে দুই টপ অর্ডার সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত।

তাতে ৪৭৬ রানের লিড পেয়ে জিম্বাবুয়েকে জয়ের জন্য ৪৭৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মুমিনুল বাহিনী।

চতুর্থ দিনের প্রথম সেশনটা পুরোটাই ছিল বাংলাদেশের। প্রথম সেশন শেষে স্কোর ছিল ৪৯ ওভারে ১ উইকেট্ ১৬৯ রান।

সকালটাও দারুণ কাটছিল। শুক্রবার দ্বিতীয় ইনিংস শুরুর পর সাদমান ইসলামের সঙ্গে জুটি দাঁড় করিয়ে নিয়েছিলেন সাইফ। কিন্তু আজ বেশিদূর যাওয়া হয়নি। দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে আউট হয়েছেন সাইফ। পঞ্চম টেস্ট খেলতে নামা এই ওপেনারের এটাই সর্বোচ্চ ইনিংস!

রিচার্ড এনগারাভার বলে ডিয়োন মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সাইফ। যাওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ৪৩ রানের ইনিংসটি খেলেন ৯৫ বলে, যাতে ছিল ৬ বাউন্ডারির মার। তার বিদায়ে ৮৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এর পরই রান উৎসবে যোগ দেন সাদমান ও শান্ত।তাদের ব্যাটেই বড় লিডের পথে এগোতে থাকে সফরকারীরা। দাপট দেখাতে দেখাতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখাও পেয়ে যান সাদমান। অপরাজিত থাকেন ১১৫ রানে। সঙ্গী নাজমুল শান্তও তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তিনি অপরাজিত থাকেন ১১১ রানে। তার সেঞ্চুরির পরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

১৯৬ রানের জুটি গড়া সাদমান-শান্ত পুরোটা সময়ই প্রভাব বিস্তার করে খেলেছেন। সাদমানের ১৯৬ বলের ইনিংসে ছিল ৯টি চার। শান্ত ছিলেন ওয়ানডে মেজাজী। ১১৮ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৬টি ছয়!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা