খেলা

আবারও টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি রশিদ খান জানিয়েছেন, পারফরম্যান্সে প্রভাব পড়ার ভয়ে অধিনায়কের দায়িত্ব নিতে ভয় পান তিনি। কিন্তু এই লেগ স্পিনারকেই আবারও দেওয়া হলো আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই সঙ্গে রশিদ খানের সহকারী হিসেবে নাজিবউল্লাহ জাদরানের নাম ঘোষণা করা হয়েছে।

গত মে মাসে আসগর আফগানকে তিন সংস্করণের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় এসিবি। এরপর বাঁহাতি ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদিকে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ওই সময় টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

আফগানদের নেতৃত্বে রশিদ খান এর আগেও ছিলেন। ২০১৯ বিশ্বকাপের আগে আফগানিস্তানের নেতৃত্বের পালাবদলে টি-টোয়েন্টির দায়িত্ব পান তিনি। দুই মাস পর তাকে তিন সংস্করণেই অধিনায়ক করা হয়। কিন্তু তার নেতৃত্বে আফগানরা ১০ ম্যাচের ৭টিতে জিতলেও আট মাস পর তাকে সরয়ে দেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা