খেলা

মাবিয়ার চোখে জল!

স্পোর্টস ডেস্ক: এসএ গেমসে টানা সোনার পদক জয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার। এবার টোকিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে অংশ নেওয়ার সম্ভাবনা ছিলেন তিনি। বাংলাদেশ অলিম্পিক আসোসিয়েশন (বিওএ) থেকে টিকিটও কনফার্ম করা হয়েছিল তার। কিন্তু শেষ মুহূর্তে এসে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল থেকে ওয়াইল্ড কার্ড মিলেনি মাবিয়ার।

মঙ্গলবার (৬ জুলাই) ফেডারেশন থেকে এমন নেতিবাচক খবর শুনে চোখের জল ধরে রাখতে পারেননি। আগের দুটি এসএ গেমসে পদক জিতে আনন্দে কেঁদে ফেলেছিলেন, আর এবার অলিম্পিকে যেতে না পেরে কষ্টে চোখ বেয়ে অশ্রু ঝরেছে এই ভারোত্তোলকের।

বাংলাদেশ থেকে রোমান সানা সরাসরি টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। অন্যদিকে দিয়া সিদ্দিকী, আবদুল্লাহ হেল বাকী, জহির রায়হান, আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ যাবেন ওয়াইল্ড কার্ড নিয়ে। মাবিয়ারও এই কাতারে নাম লেখানোর কথা ছিল। দুর্ভাগ্যবশত হয়নি।

বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘আমরা মাবিয়ার ওয়াইল্ড কার্ডের জন্য কাল (সোমবার) রাত পর্যন্ত অপেক্ষায় ছিলাম। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আইওসি যেহেতু আমাদের কোনও নিশ্চয়তা দেয়নি, তাই আমরাও আর মাবিয়াকে নিয়ে কোনও সম্ভাবনা দেখছি না।’

মাবিয়া দুঃখ ভারাক্রান্ত মনে গণমাধ্যমকে বলেছেন,‘অলিম্পিকে অংশ নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করে আসছিলাম। ঝড়-বৃষ্টিতেও অনুশীলন বন্ধ করিনি। আগেরবার ফেডারেশনের দ্বন্দ্বে যেতে পারিনি। এবার তো ওয়াইল্ড কার্ডই পেলাম না। খবরটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেনি, কান্না করেছি।’

অলিম্পিক স্বপ্ন এভাবে ভেঙে যাবে কল্পনাও করেননি তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা