খেলা

‘মেসি এক ধাপ এগিয়ে’

স্পোর্টস ডেস্ক: কোয়ার্টার ফাইনাল। বিপক্ষ ইকুয়েডর। প্রথম গোলটি আসে লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের দারুণ বোঝাপড়ায়। যেটি ডি পলের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল। কোয়ার্টার ফাইনালে তিন গোলের বড় জয় পায় আর্জেন্টিনা।

সাম্প্রতিক সময়ে বেশ জমে উঠেছে মেসি-ডি পল জুটি। বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় সেমিফাইনাল মিশন আর্জেন্টিনার। মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে। এই ম্যাচের আগে ডি পল জানালেন, মেসি তাদের সবার চেয়ে এগিয়ে আছেন এক ধাপ।

তিনি বলেন, ‘মেসি আমাদের সবার চেয়ে এক ধাপ এগিয়ে আছে। ইকুয়েডরের বিপক্ষে সে আমাকে একা পেয়ে বল বাড়িয়ে দেয় এবং সৌভাগ্যবশত ম্যাচ জয়ে সেটি ভূমিকা রাখে। জাতীয় দলের হয়ে প্রথম গোল করতে পারাটা দারুণ ব্যাপার। তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়।’

কোপায় নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে এই মিডফিল্ডার বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। পুরো আর্জেন্টিনার মানুষকে আমরা আনন্দের উপলক্ষ এনে দিতে চাই। আমরা তৈরি আছি এবং জানি খেলাটা কতটা কঠিন হবে। ম্যাচটি নিয়ে আমরা রোমাঞ্চিত।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা