খেলা

‘কারাতে’ কিকে জেসুসের লাল কার্ড

স্পোর্টস ডেস্ক: তখন মাত্রই এক গোলে এগিয়ে গিয়েছে ব্রাজিল। দৌড়ে গিয়ে শূন্যে ভেসে মুখে লাথি! ঠিক যেন কারাতে কিক। ফাইটিং মুভির কোনো দৃশ্য নয়। এ ঘটনা ঘটেছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে।

শনিবার চিলির বিপক্ষে ম্যাচে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখে লাথি দেওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ১০ জন নিয়ে খেলেও ব্রাজিল উঠেছে কোপা আমেরিকার সেমিফাইনালে।

বিপদ থেকে বেঁচেছেন গ্যাব্রিয়েল জেসুসও। মাঠে ‘কারাতে’ কিক দিয়ে শুধুমাত্র লাল কার্ডে পার পেয়ে যাচ্ছেন তিনি। তবে অনাকাঙ্খিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ব্রাজিলের এ ফরোয়ার্ড।

খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন জেসুস। ফেসবুক পেজে জেসুস লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমি এমন একটি ভুল করেছি, যাতে দলের ক্ষতি হতে পারত। কিন্তু দলটা শক্তিশালী। আমি আমার সতীর্থদের কাছে ক্ষমা চাই এবং আমি সব সময় ভুল থেকে শিখব। মেনা সুস্থ আছে জানার পর স্বস্তি লাগছে এবং ওর সঙ্গে কথাও বলেছি।’

৫ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। প্রসঙ্গত, ২০১৯ কোপা আমেরিকাকে পেরুর বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন জেসুস।

তবে জেসুসের লাল কার্ডের পরও ব্রাজিল জিতেছে। এই জয়ের পর সেমিফাইনালে উঠে গেছে সেলেসাওরা। এবার প্রতিপক্ষ পেরু, ২০১৯ কোপা আমেরিকার ফাইনালে যাদের মুখোমুখি হয়েছিল তিতের দল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

এলডিসি উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ জরুরি: তথ্যমন্ত্রী

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর যেসব নতুন চ্যাল...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সারাদেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, গ্রীষ্মকালীন অতিরিক্ত তাপম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা