খেলা

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-পর্তুগাল

ক্রীড়া ডেস্ক: ক্রিস্তিয়ানো রোনালদো মানেই যেন রেকর্ডের ছড়াছড়ি। ৩৬ বছর বয়সেও মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা। এবার আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোল করে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। অধিনায়কের এমন স্মরণীয় ম্যাচে ফ্রান্সের সঙ্গে ড্র করে শেষ ষোলোয় উঠেছে পর্তুগাল। আর গ্রুপ চ্যাম্পিয়ন হন ফরাসিরা।

সর্বোচ্চ ১০৯ গোলের রেকর্ড এখন যৌথভাবে ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ের সঙ্গে রোনালদোরও। এছাড়া রোনালদো প্রথম ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে আরও একটি রেকর্ডও গড়লেন। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে এককভাবে ২০টি গোল তার ঝুলিতে। যা আগে ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোজার ১৯টি।

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচ ছিল এটি। বুদাপেস্টের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে রোনালদো ৮০ মিনিট পর্যন্ত দুই গোল করেন। তার দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।

২৭ মিনিটে রোনালদোর গোলে পর্তুগাল এগিয়ে যায়। বিরতির পর যখন পর্তুগাল পিছিয়ে ছিল ঠিক তখনই আরও একটি পেনাল্টি পায় দল। রোনালদো ৫৯ মিনিটে জাল কাঁপিয়ে দলকে সমতা এনে দেন।

চার গোলের ম্যাচে তিনটি গোলই এসেছে পেনাল্টি থেকে। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে রোনালদোর জোড়া গোলের জবাবে দুই অর্ধে সমান গোল করেছেন ফ্রান্সের করিম বেনজেমাও।

৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ফ্রান্স। অন্যদিকে একই রাতে হাঙ্গেরির সঙ্গে ড্র করেও দ্বিতীয় স্থান নিয়ে শেষ ষোলোয় উঠেছে জার্মানি। অপরদিকে জার্মানির সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে পর্তুগাল। তবে ছয় গ্রুপের তিনে থাকা সেরা চার দলের একটি হিসেবে নকআউট পর্বে পা রেখেছে পর্তুগিজরাও।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা