খেলা

দ্রুততম সেঞ্চুরিয়ানের বিদায়

ক্রীড়া ডেস্ক: মাত্র ৫০ বলে ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আইরিশ অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন। ৬৩ বলে ১১৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। বিশ্বকাপ ইতিহাসের এখন পর্যন্ত দ্রুততম সেঞ্চুরি এটি।

আর সেই আইরিশ অলরাউন্ডার ওয়ানডে জার্সিটা খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার (১৮ জুন) আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন ৩৭ বছর বয়সি আইরিশ কিংবদন্তি। তবে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে খেলা চালিয়ে যাবেন।

অবসরের বিষয় কেভিন ও’ ব্রায়েন বলেন, ‘১৫ বছর ক্রিকেট খেলেছি। এখন আমার ওয়ানডে থেকে সরে দাঁড়ানো উচিত। ১৫৩টি ম্যাচে আমি দেশকে প্রতিনিধিত্ব করেছি। এটা আমার জন্য গর্বের। দেশের হয়ে খেলার এই সুখস্মৃতি আমার সারাজীবনের সঙ্গী হবে।’

আয়ারল্যান্ডের হয়ে বেশ কয়েকটি দুর্দান্ত ইনিংস রয়েছে কেভিন ও ও’ ব্রায়েনের। তবে ২০১১ বিশ্বকাপে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলা তার ইনিংসটি তাকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে যায়।

ভারতের ব্যাঙ্গালুরুতে হওয়া ওই ম্যাচের আগে সবার মতামত ছিল, অসম এক ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব। ইংলিশদের কাছে পাত্তাই পাবে না আইরিশরা। প্রথমে ব্যাট করতে নেমে আইরিশ বোলারদের তুলোধোনা করে ৩২৮ রান করে ইংল্যান্ড। কিন্তু দুর্দান্ত এক ইনিংস খেলে একাই ইংলিশদেরকে হারিয়ে দেন কেভিন ও’ব্রায়েন।

ওই এক ইনিংসেই আয়ারল্যান্ড ক্রিকেটের পোস্টার বয় বনে যান এই অলরাউন্ডার।

২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় কেভিন ও’ব্রায়েনের। সমমিলিয়ে ১৫৩ ওয়ানডেতে ৩৬১৮ রান সংগ্রহ করেছেন ঝুলিতে। পাশাপাশি নিয়েছেন ১১৪টি উইকেট। আয়ারল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী বোলার তিনিই। ৬৮টি ক্যাচও নিয়েছেন ও’ব্রায়েন, সেটিও দেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা