খেলা

কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিংয়ের জীবনাবসান

ক্রীড় ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। শুক্রবার (১৮ জুন) দিবাগত রাতে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিলখ।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, সম্প্রতি করোনা আক্রন্ত হওয়া মিলখা সিংকে চণ্ডীগড়ের একটি হাসপাতালের কোভিড ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।

কোভিড থেকে সুস্থ হওয়ার পরে বুধবার পর্যন্ত মিলখা সিংকে নন-কোভিড মেডিকেল ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। চিকিৎসকরা তাকে বিশেষ নজর দিয়ে রেখেছিলেন। জ্বর কমলেও বৃহস্পতিবার রাত থেকেই তার অক্সিজেন লেভেল কমতে শুরু করে। শুক্রবার সন্ধ্যার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে দাঁড়ায়। অবশেষে মারা যান তিনি।

হাসপাতালের পক্ষ থেকেও বিজ্ঞপ্তি দিয়ে মিলখা সিংয়ের মৃত্যুর খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিংবদন্তি ভারতীয় স্প্রিন্টার মিলখা সিং করোনা আক্রান্ত হয়ে গত ৩ জুন চণ্ডীগড় পিজি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। ১৩ জুন পর্যন্ত তার করোনার চিকিৎসা চলে। করোনা নেগেটিভ হওয়ার পর তাকে করোনা ইউনিট থেকে মেডিকেল আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তবে মেডিকেল টিমের সবরকম চেষ্টা সত্ত্বেও তাকে ফেরানো যায়নি। সাহসী লড়াইয়ের পর ১৮ জুন রাত ১১টা ৩০ মিনিট নাগাদ হাসপাতালেই পরলোক গমন করেন তিনি।’

সাবেক সেনা সদস্য মিলখা সিং ভারতকে বহু গৌরব এনে দিয়েছেন। এশিয়ান গেমসে ৪ বার সোনা জিতেছিলেন। ১৯৫৮ সালে তিনি কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন। আর ১৯৬০ সালের রোম অলিম্পিকে ৪০০ মিটার স্প্রিন্টের ফাইনালে চতুর্থ হয়েছিলেন। এছাড়া ১৯৫৬ এবং ১৯৬৪ সালে তিনি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা