খেলা

আজ ডিপিএলের অষ্টম রাউন্ড

সান নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের অষ্টম রাউন্ডে খেলতে রোববার (১৩ জুন) মাঠে নামছে আসরের ১২টি দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দু’টি ম্যাচ রয়েছে। সেখানে দুপুর ১টা ৩০ মিনিটে লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-আবাহনী লিমিটেড।

পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল প্রাইম ব্যাংক ও আবাহনী। ৭ খেলা শেষে ৬ জয় ও ১ হারে ১২ পয়েন্ট প্রাইম ব্যাংকের। সমানসংখ্যক ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট আবাহনীর। তাই এ ম্যাচে প্রাইম ব্যাংক জিতলে, টেবিলের শীর্ষস্থান ধরে রেখে শক্ত অবস্থানে থাকবে। আর আবাহনী জিতলে, প্রাইম ব্যাংকের সমান পয়েন্ট হবে। এরপর রান রেটের উপর নির্ভর করবে শীর্ষে থাকবে কোন দল।

মিরপুরে আরেক ম্যাচে সকাল ৯টায় লড়বে প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব-পারটেক্স স্পোটিং ক্লাব। ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে প্রাইম দোলেশ্বর। সমানসংখ্যক ম্যাচে অংশ নিয়েও এখনো জয়ের দেখা পায়নি পারটেক্স। তাই টেবিলের তলানিতে রয়েছে পারটেক্স।

সাভারের বিকেএপির তিন নম্বর মাঠে সকাল ৯টায় মুখোমুখি হবে লিজেন্ডস অব রুপগঞ্জ-শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে শেখ জামাল। সমানসংখ্যক ম্যাচে অংশ নিয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে রুপগঞ্জ।

সাভারের বিকেএপির তিন নম্বর মাঠে দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে নামবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে ব্রাদার্স। সমানসংখ্যক ম্যাচে অংশ নিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তমস্থানে শাইনপুকুর।

সাভারের বিকেএপির চার নম্বর মাঠে সকাল ৯টায় মুখোমুখি হবে মোহামেডান স্পোটিং ক্লাব ও ওল্ড ডিওএইচএস। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে অংশ নিয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে ওল্ড ডিওএইচএস।

সাভারের বিকেএপির তিন নম্বর মাঠে দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স-খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে গাজী। সমানসংখ্যক ম্যাচে অংশ নিয়ে ৮ পয়েন্ট খেলাঘরেরও। তবে রান রেটে পিছিয়ে সপ্তমস্থানে খেলাঘর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা